উদ্দীপকে বর্ণিত স্নেহার বক্তব্য কোন ধরনের আরোহ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত স্নেহার বক্তব্য হলো পূর্ণাঙ্গ আরোহ (Perfect Proper)। যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য (Universal Proposition) প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। যেমন- একটি ঝুড়িতে রাখা ১ কেজি আঙ্গুর দেখিয়ে বলা হলো যে, "এই ঝুড়িতে রাখা সবগুলো আঙ্গুর টক"। এই সার্বিক বাক্যটির সত্যতা পরীক্ষার জন্য আমরা স্বতন্ত্রভাবে এক-একটি করে আঙ্গুর খেয়ে দেখি যে, সত্যিই ঝুড়ির প্রত্যেকটি আঙ্গুর টক। উদ্দীপকে উল্লিখিত দৃষ্টান্তে স্নেহা গ্রামের একটি বাগান ঘুরে বলে, বাগানের ২০টি গাছের সবগুলোই আমগাছ। স্নেহার এই বক্তব্য পূর্ণাঙ্গ আরোহের একটি দৃষ্টান্ত। কারণ স্নেহা বাগানের প্রতিটি আমগাছ পর্যবেক্ষণ করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত স্নেহার বক্তব্য কোন ধরনের আরোহ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর