দৃশ্যকল্প-২ এ কোন ধরনের সাদৃশ্যানুমান প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'দৃশ্যকল্প-২' এ অসাধু সাদৃশ্যানুমান প্রকাশিত হয়েছে। সাদৃশ্যানুমানে সাদৃশ্য বা মিল দেখে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। সাদৃশ্যানুমান দুই প্রকার। যথা- সাধু সাদৃশ্যানুমান এবং অসাধু সাদৃশ্যানুমান। অসাধু সাদৃশ্যানুমানের বিষয়গুলো অপ্রাসঙ্গিক হয়ে থাকে। তাই বলা যায়, যে সাদৃশ্যানুমানে দুটি বিষয়ের অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। এ প্রকার সাদৃশ্যানুমানে যেসব বিষয়ে সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় সেগুলো উদ্ভট ও হাস্যকর হয়ে থাকে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-২' এ দেখানো হয়েছে যে, ড্রোন পাখির মতো উড়তে পারে। পাখি ডিম পাড়ে। অতএব, ড্রোনও ডিম পাড়ে। এখানে 'ড্রোন' ও 'পাখি'-এর মধ্যে যেসব বিষয়ে সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে সেগুলো অমৌলিক, বাহ্যিক ও গুরুত্বহীন। এসব সাদৃশ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত সিদ্ধান্তও উন্ডট। তাই 'দৃশ্যকল্প-২' এর দ্বারা সাদৃশ্যানুমানের প্রকারভেদ অসাধু সাদৃশ্যানুমান প্রতিফলিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কোন ধরনের সাদৃশ্যানুমান প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর