উদ্দীপকে নির্দেশিত আরোহটির সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত আরোহটি হলো পূর্ণাঙ্গ আরোহ। নিচে পূর্ণাঙ্গ আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১. পূর্ণাঙ্গ আরোহ এক প্রকার অপ্রকৃত আরোহ। অপ্রকৃত আরোহ হওয়ায় বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আরোহের মধ্যে বিদ্যমান থাকে না। এ কারণে পূর্ণাঙ্কা আরোহকে অপ্রকৃত আরোহ বলা হয়। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহ এক প্রকার প্রকৃত আরোহ। প্রকৃত আরোহ হওয়ার কারণে অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এ প্রকার আরোহের মধ্যে বিদ্যমান থাকে। এজন্য এ প্রকার আরোহকে যথার্থ আরোহ বলা হয়। ২. পূর্ণাঙ্গ আরোহের ক্ষেত্রে কোনো বিষয়ের সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ, এখানে সিদ্ধান্ত স্থাপনের আগেই সিদ্ধান্ত সম্পর্কে জ্ঞাত হওয়া যায়। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহ কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে এবং এদের ওপর ভিত্তি করে সকল দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। তাই বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সিদ্ধান্ত সম্পর্কে আগেই জ্ঞাত হওয়া যায় না। ৩. পূর্ণাঙ্গ আরোহে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। এ আরোহাত্মক উল্লম্ফন না থাকার কারণে এ প্রকার আরোহে আত থেকে অজ্ঞাতে, বিশেষ থেকে সাবিকে গমন করা হয় না। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। যার কারণে এ প্রকার আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে, বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। ৪. পূর্ণাঙ্গ আরোহ প্রক্রিয়ায় কার্যকারণের কোনো প্রয়োজন পড়ে না। এতে সবগুলো দৃষ্টান্ত গণনার মাধ্যমে সরাসরি সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহ সবসময় কার্যকারণের ওপর নির্ভরশীল। এ কার্যকারণের মাধ্যমে কোনো সিদ্ধান্ত স্থাপনের পূর্বে ঘটনাবলিকে ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করে দুটি ঘটনার মাঝে একটি কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয়। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ও পূর্ণাঙ্গ আরোহ দুটি দু প্রকার আরোহ। বৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহ বিধায় আরোহের সকল মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এ প্রকার আরোহের মাঝে বিদ্যমান থাকে। আর পূর্ণাঙ্গ আরোহ অপ্রকৃত আরোহ হওয়ার কারণে আরোহের অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই এর মধ্যে বিদ্যমান থাকে না। তাই কিছুদিক থেকে এদের মধ্যে সম্পর্ক থাকলেও বিভিন্ন দিক দিয়ে এদের মধ্যে পার্থক্য বিদ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত আরোহটির সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর