শেয়ারFacebookWhatsApp

দৃশ্যপট-১ এ নির্দেশিত প্রকৃত আরোহের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের দৃশ্যপট-১ এ প্রকৃত আরোহের প্রকারভেদ বৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করেছে। নিচে বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করা হলো- ১. বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। এই সংশ্লেষক বাক্যটির বিধেয় পদ উদ্দেশ্য পদের কেবল জাত্যর্থই প্রকাশ করে না বরং জাত্যর্থের অতিরিক্ত হিসেবে নতুন তথ্য প্রদান করে। ২ . বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের প্রাণ আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। এ আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ৩. বৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এ প্রক্রিয়ায় অনুকূল ও প্রতিকূল দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে এর সিদ্ধান্ত নিশ্চিত হয়। ৪. বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভরশীল। প্রকৃতিতে একই কারণ একই কার্যের সৃষ্টি করে। যে কারণে কামাল, জামাল, রহিম, করিম মৃত্যুবরণ করেছে; ঠিক একই কারণে একই অবস্থায় অন্যরাও মৃত্যুবরণ করবে। এ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর ভিত্তি করে বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। ৫. 'প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ সম্পর্কের ওপর নির্ভর করে সমগ্র শ্রেণি সম্পর্কে একটি সাধারণ সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করে। যার ফলে এক্ষেত্রে কোনো প্রতিকূল দৃষ্টান্তের সম্ভাবনা থাকে না এবং কোনো অনুপপত্তিও ঘটে না। ফলে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কেবল আকারগতভাবেই নয় বরং বস্তুগতভাবেও সত্য হয়ে থাকে। ৬. বৈজ্ঞানিক আরোহ পরিবেশ পরিবর্তনের মাধ্যমে, প্রাপ্ত গৃহীত দৃষ্টান্তসমূহকে পরীক্ষা করে। পরিবেশ পরিবর্তনের মাধ্যমে পরীক্ষা করেই অপ্রয়োজনীয় উপাদানগুলোকে পৃথক করে এবং সেগুলোকে অপনয়ন করে বাদ দেওয়া হয়। ৭. বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গ্রহণের জন্য বিশেষ বিশেষ দৃষ্টান্তের প্রয়োজন হয়। আর এ বিশেষ বিশেষ দৃষ্টান্ত গৃহীত হয় পর্যবেক্ষণের ভিত্তিতে। তাই বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি একটি সার্বিক সংশ্লেষক বাক্য। ৮. বৈজ্ঞানিক আরোহ অনির্দিষ্ট সংখ্যক বিষয় বা বস্তুর অন্তর্গত কিছু দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক বাক্য প্রতিষ্ঠা করে। এই সার্বিক বস্তুকে সাধারণ বাক্যও বলা যায়। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের সকল মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। তাই বৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহের একটি গুরুত্বপূর্ণ অংশ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যপট-১ এ নির্দেশিত প্রকৃত আরোহের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যপট-১: গরু হয় চতুষ্পদ। হরিণ হয় চতুষ্পদ। বাঘ হয় চতুষ্পদ। সিংহ হয় চতুষ্পদ। অতএব, সকল পশু হয় চতুষ্পদ। দৃশ্যপট-২: আমি এ যাবৎ যত মানুষের সাথে মিশেছি, তারা সবাই কৃপণ। অতএব, সকল মানুষ হয় কৃপণ।

Mymensingh · 2024

উত্তর

বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠার প্রক্রিয়াকে আরোহ বলে।

উত্তর

আরোহ অনুমানে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সকল দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ আরোহ অনুমানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। আর জ্ঞাত থেকে অজ্ঞাতে বা বিশেষ থেকে সার্বিকে গমনের মাধ্যম হলো আরোহাত্মক উল্লম্ফন। আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমেই জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। তাই আরোহাত্মক উল্লম্ফনকে আরোহের প্রাণ বলা হয়।

উত্তর

উদ্দীপকের দৃশ্যপট-১ এ প্রকৃত আরোহের প্রকারভেদ বৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করেছে। নিচে বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করা হলো- ১. বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। এই সংশ্লেষক বাক্যটির বিধেয় পদ উদ্দেশ্য পদের কেবল জাত্যর্থই প্রকাশ করে না বরং জাত্যর্থের অতিরিক্ত হিসেবে নতুন তথ্য প্রদান করে। ২ . বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের প্রাণ আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। এ আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ৩. বৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এ প্রক্রিয়ায় অনুকূল ও প্রতিকূল দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে এর সিদ্ধান্ত নিশ্চিত হয়। ৪. বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভরশীল। প্রকৃতিতে একই কারণ একই কার্যের সৃষ্টি করে। যে কারণে কামাল, জামাল, রহিম, করিম মৃত্যুবরণ করেছে; ঠিক একই কারণে একই অবস্থায় অন্যরাও মৃত্যুবরণ করবে। এ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর ভিত্তি করে বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। ৫. 'প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ সম্পর্কের ওপর নির্ভর করে সমগ্র শ্রেণি সম্পর্কে একটি সাধারণ সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করে। যার ফলে এক্ষেত্রে কোনো প্রতিকূল দৃষ্টান্তের সম্ভাবনা থাকে না এবং কোনো অনুপপত্তিও ঘটে না। ফলে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কেবল আকারগতভাবেই নয় বরং বস্তুগতভাবেও সত্য হয়ে থাকে। ৬. বৈজ্ঞানিক আরোহ পরিবেশ পরিবর্তনের মাধ্যমে, প্রাপ্ত গৃহীত দৃষ্টান্তসমূহকে পরীক্ষা করে। পরিবেশ পরিবর্তনের মাধ্যমে পরীক্ষা করেই অপ্রয়োজনীয় উপাদানগুলোকে পৃথক করে এবং সেগুলোকে অপনয়ন করে বাদ দেওয়া হয়। ৭. বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গ্রহণের জন্য বিশেষ বিশেষ দৃষ্টান্তের প্রয়োজন হয়। আর এ বিশেষ বিশেষ দৃষ্টান্ত গৃহীত হয় পর্যবেক্ষণের ভিত্তিতে। তাই বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি একটি সার্বিক সংশ্লেষক বাক্য। ৮. বৈজ্ঞানিক আরোহ অনির্দিষ্ট সংখ্যক বিষয় বা বস্তুর অন্তর্গত কিছু দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক বাক্য প্রতিষ্ঠা করে। এই সার্বিক বস্তুকে সাধারণ বাক্যও বলা যায়। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের সকল মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। তাই বৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহের একটি গুরুত্বপূর্ণ অংশ।

উত্তর

উদ্দীপকের দৃশ্যপট-১ এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ এবং দৃশ্যপট-২ এর মাধ্যমে অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। এই দুই প্রকার আরোহ প্রকৃত আরোহ হিসেবে পরিচিত। এদের মধ্যে পার্থক্য নিচে মূল্যায়ন করা হলো- ১. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে যে আরোহ বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। অন্যদিকে, প্রতিকূল দৃষ্টান্তবিহীন অবাধ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে যে আরোহ বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। ২. বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠার সময় উভয় প্রকার দৃষ্টান্ত প্রত্যক্ষ করা হয়। তাই এ প্রকার আরোহে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার আরোহের ভূমিকা থাকে। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে' কেবল অনুকূল দৃষ্টান্ত প্রত্যক্ষ করা হয়। তাই এখানে প্রতিকূল দৃষ্টান্ত উপেক্ষিত থাকে। ৩. বৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম উভয়ই বর্তমান থাকে। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে। তাই এখানে আরোহের আকারগত দিক অপূর্ণ থাকে। ৪. বৈজ্ঞানিক আরোহে দৃষ্টান্তের মানকে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ, বৈজ্ঞানিক আরোহ সত্য প্রতিষ্ঠার জনা গৃহীত দৃষ্টান্তের মানের ওপর গুরুত্ব প্রদান করে। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে দৃষ্টান্তের সংখ্যা গুরুত্ব পায়। অর্থাৎ, অবৈজ্ঞানিক আরোহ দৃষ্টান্তের মানের চেয়ে দৃষ্টান্তের সংখ্যার ওপর বেশি গুরুত্ব প্রদান করে। ৫. বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত বলে এ প্রকার আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহ অভিজ্ঞতার ওপর প্রতিষ্ঠিত বলে এ প্রকার আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য থাকে, নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে না। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকার কারণে এটি অন্যান্য আরোহ থেকে বেশি গুরুত্ব বহন করে। তবে জ্ঞানের ক্ষেত্রে অবৈজ্ঞানিক আরোহও কমবেশি ভূমিকা পালন করে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।