উদ্দীপকে কোন আরোহটি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহটি প্রকাশিত হয়েছে। অপ্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে প্রথমটি হলো পূর্ণাঙ্গ আরোহ। পূর্ণাঙ্গ আরোহের প্রথমে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করা হয়, তারপর ওই দৃষ্টান্তগুলো সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই বলা যায়, যে অপ্রকৃত আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করার পর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। এই প্রকার আরোহ অপ্রকৃত আরোহ বিধায় এখানে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। তাই এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয় না। এই প্রকার আরোহ সীমিত সংখ্যক দৃষ্টান্তের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, ব্যাপক পরিসরে এই প্রকার আরোহ ব্যবহার করা যায় না। তবে সবগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় এই প্রকার আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়ে থাকে। উদ্দীপকে শিপন বাক্সের সবগুলো স্ট্রবেরি একটা একটা করে পরখ করে দেখল যে, বাক্সের সবগুলো স্ট্রবেরিই লাল রঙের। এরপর শিপন ওই বাক্সের সবগুলো স্ট্রবেরি লাল বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ এখানে শিপন সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। অতএব, উদ্দীপকের মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহ নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন আরোহটি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর