দৃশ্য-১ এ কোন প্রকারের আরোহ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশা-১ এ বৈজ্ঞানিক আরোহ প্রকাশিত হয়েছে। কেননা এই অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের মাধ্যমে সার্বিক সিঙ্গান্ত গ্রহণ করা হয়েছে। আমরা জানি, যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক সিখান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। বৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল। বৈজ্ঞানিক আবোহ যেহেতু প্রকৃত আরোহ, সেহেতু আবোহমূলক লক্ষ উপস্থিত। অর্থাৎ এ আরোহে জানা থেকে অজানায় বা বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সংশ্লেষক যুক্তিবাক্য হওয়ায় উদ্দেশ্য সমন্ধে নতুন তথ্য দিয়ে থাকে। দৃশ্য-১ এ পুষ্টিবিদ গবেষণার মাধ্যমে আপেল, কমলা, পেয়ারা, আনারস ইত্যাদি পুষ্টিকর এ ফল প্রমাণ করার পর সিদ্ধান্ত নিলেন, "সব ফল হয় পুষ্টিকর।" এই যুক্তিতে আশ্রয়বাক্যগুলো পরীক্ষণের মাধ্যম সংগ্রহ করা হয়েছে এবং ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত গঠন করা হয়েছে। সুতরাং এটি একটি বৈজ্ঞানিক আরোহ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্য-১ এ কোন প্রকারের আরোহ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর