দৃশ্যকল্প-২ এ কোন ধরনের সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ হাসান ও মায়িশার মধ্যে সাদৃশ্যের বিষয়গুলো গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক হওয়ায় অসাধু সাদৃশ্যানুমানকে নির্দেশ করে। যে সাদৃশ্যানুমানে বাহ্যিক, গুরুত্বহীন ও অনাবশ্যক বিষয়ে সাদৃশ্য দেখিয়ে অনুমান করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। এ অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো অপ্রাসঙ্গিক ও গুরুত্বহীন হওয়ায় তাদের সাথে সিন্ধান্তের কোনো কার্যকারণ সম্পর্ক থাকার সম্ভাবনা থাকে না। অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের তুলনায় বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের সংখ্যা বেশি থাকে। ফলে এর মূল্য অনেকাংশে কমে যায়। অসাধু সাদৃশ্যানুমানে কার্যকারণ সম্পর্কের কোনো ইঙ্গিত থাকে না বলে এর সিন্ধান্তের পক্ষে সত্য হওয়ার চেয়ে মিথ্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দৃশ্যকল্প-২ এ হাসান ও মায়িশার সাদৃশ্যের বিষয়গুলো হলো একই পরিবারের সদস্য, একই রকম পোশাক পরিধান ও একই রকম আচার-আচরণ। এই গুরত্বহীন ও অনাবশ্যক বিষয়ের সাদৃশ্য দেখিয়ে হাসান চিকিৎসক তাই অনুমান করা হয়, মায়িশাও চিকিৎসক হবে। এটি মূলত অসাধু সাদৃশ্যানুমানের উদাহরণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কোন ধরনের সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর