দৃশ্যকল্প-২ এ কোন আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ খালিদ ঝুড়ির সবগুলো পেঁপে নিরীক্ষণ করে সিদ্ধান্ত অনুমান করায় এখানে অপ্রকৃত আরোহের পূর্ণাঙ্গ আরোহ প্রকাশিত হয়েছে। যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহে একটি ক্ষুদ্র সমষ্টির প্রতিটি দৃষ্টান্ত পৃথক পৃথকভাবে পরীক্ষা করার পর সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ণাঙ্গ আরোহকে পূর্ণ গণনামূলক আরোহও বলে। কারণ এখানে সবগুলো বিশিষ্ট দৃষ্টান্তের গণনা শেষ করার পর সিদ্ধান্ত অনুমান করা হয়। পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত সব সময়ই নিশ্চিত। দৃশ্যকল্প-২ এ খালিদ ঝুড়ির সবগুলো পেঁপে নিরীক্ষণ করল এবং দেখল, প্রতিটি পেঁপেই পাকা। এ থেকে সে সিদ্ধান্ত নিল, ঝুড়ির সব পেঁপেই পাকা। খালিদের নিরীক্ষণ থেকে একটি পেঁপেও বাদ যায়নি। প্রতিটি পেঁপে নিরীক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ায় এ অনুমানের সিদ্ধান্ত নিশ্চিত। সুতরাং দৃশ্যকল্প-২ এর ঘটনা থেকে এটা স্পষ্ট যে, এটি পূর্ণাঙ্গ আরোহ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কোন আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর