দৃশ্যকল্প-১ ও ২-এর মধ্যে তুলনামূলক আলোচনা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ পূর্ণাঙ্গ আরোহ ও দৃশ্যকল্প-২ এ বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। নিচে এদের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো-দৃষ্টান্ত-১ এ সবগুলো দৃষ্টান্ত পৃথকভাবে পরীক্ষা করার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দৃষ্টান্ত -২ এ বিশেষ থেকে সার্বিকে যাওয়া হয়েছে কার্য-কারণ ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর ভিত্তি করে। পূর্ণাঙ্গ আরোেহ একটি অপ্রকৃত আরোহ। কিন্তু বৈজ্ঞানিক আরোহ একটি প্রকৃত আরোহ। পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে না। কিন্তু বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে। পূর্ণাঙ্গ আরোহ একটি খাঁটি অনুমান নয়। কারণ এখানে জানা থেকে অজানায় গমন নেই। কিন্তু বৈজ্ঞানিক আরোহ একটি খাঁটি অনুমান এখানে জানা থেকে অজানায় গমন আছে। পূর্ণাঙ্গ আরোহে সিদ্ধান্তটি দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মতো। আসলে সেটি সার্বিক নয়। কারণ এর সিদ্ধান্ত অল্প -কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের সমষ্টি মাত্র। কিন্তু বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি খাঁটি সার্বিক যুক্তিবাক্য। এতে অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুর উপর কোনো বক্তব্য প্রকাশিত হয়। তবে এ উভয় অনুমানই নিরীক্ষণ ও পরীক্ষণের ওপর নির্ভর করে এবং এ উভয় অনুমানই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২-এর মধ্যে তুলনামূলক আলোচনা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর