ধারণা-১ এবং ধারণা-২ এর মধ্যে কোনটি তুলনামূলক গ্রহণযোগ্য? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ধারণা-১ এ সাধু সাদৃশ্যানুমান ও ধারণা-২ এ অসাধু সাদৃশ্যানুমান প্রতিফলিত হয়েছে। কেননা ধারণা-১ এ মানুষ ও প্রাণীর সাদৃশ্যের বিষয়গুলো গুরুত্বপূর্ণ ও আবশ্যক এবং ধারণা-২ এর সাদৃশ্যের বিষয়গুলো গুরুত্বহীন ও অনাবশ্যক। এদের মধ্যে কোনটি তুলনামূলক গ্রহণযোগ্য নিচে বিশ্লেষণ করা হলো- সাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় হওয়ায় সিদ্ধান্তের সম্ভাব্যতা অনেক বেড়ে যায়। কিন্তু অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো গুরুত্বহীন ও অনাবশ্যক হওয়ায় সিদ্ধান্তের সম্ভাব্যতা কমে যায়। সাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হওয়ায় সেগুলোর সাথে সিদ্ধান্তের একটি কার্য- কারণ সম্পর্ক থাকার উজ্জ্বল সম্ভাবনা থাকে। ফলে সিদ্ধান্ত সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো গুরুত্বহীন হওয়ায় সেগুলোর সাথে সিদ্ধান্তের কোনো কার্য- কারণ সম্পর্ক থাকার সম্ভাবনা থাকে না। ফলে সিদ্ধান্ত সত্য হওয়ার সম্ভাবনা কম থাকে। সাধু সাদৃশ্যানুমান বিজ্ঞানের অনুসন্ধানের ক্ষেত্রে ভূমিকা রাখে এবং জ্ঞানচর্চায় সহায়ক ভূমিকা পালন করে। ফলে নতুন সত্যের সন্ধান মেলে। কিন্তু অসাধু সাদৃশ্যানুমান লৌকিক হওয়ায় জ্ঞানচর্চায় কোনো বাস্তব সত্যের সন্ধান মেলে না। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সাধু সাদৃশ্যানুমান তুলনামূলকভাবে গ্রহণযোগ্য।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ধারণা-১ এবং ধারণা-২ এর মধ্যে কোনটি তুলনামূলক গ্রহণযোগ্য? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর