উদ্দীপকে জেমি ও তার বাবার ধারণায় নির্দেশিত প্রকল্পের মধ্যে তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে জেমির ধারণায় অবৈধ প্রকল্প ও তার বাবার ধারণায় বৈধ প্রকল্প নির্দেশিত হয়েছে।জেমি একুশে ফেব্রুয়ারি বাগানে ফুল না থাকায় ধারণা করে ফুলগুলো অলৌকিকভাবে নিজেরাই শহিদ মিনারে চলে গেছে য়া বৈধ প্রকল্পের শর্ত ভঙ্গ করেছে। যেমন বৈধ প্রকল্পের একটি শর্তে উল্লেখ আছে-"প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, আজগুবি বা আত্মবিরোধী হলে চলবে না।" জেমির প্রকল্পটি এই শর্তের আজগুবি হলে চলবে না অংশটিকে লঙ্ঘন করেছে ফলে এটি একটি অবৈধ প্রকল্প। কিন্তু তার বাবা বাগানে ফুল না থাকার জন্য বাগানে লাল রঙের ব্যাগ দেখে ধারণা করেছে যে জেমির ছোট ভাই ফুলগুলো তুলে নিয়েছে যা বৈধ প্রকল্পের শর্ত অনুযায়ী গঠিত হয়েছে। জেমির বাবা ঘটনার একটি বাস্তব কারণ সম্বন্ধে ধারণা করেছে। যা প্রকল্পের সকল শর্তই পালন করেছে। সুতরাং জেমির বাবার প্রকল্পটি বৈধ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জেমি ও তার বাবার ধারণায় নির্দেশিত প্রকল্পের মধ্যে তুলনামূল…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর