দৃশ্যকল্প-১ কোন ধরনের আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ বৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। ব্যাখ্যা করা হলো-যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। যেমন- বনি,রনি ও রবিনের বুদ্ধি পরীক্ষা করে বলা হলো, 'সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী'- এরূপ সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়াই হলো বৈজ্ঞানিক আরোহ। বস্তুত বৈজ্ঞানিক আরোহে অভিজ্ঞতার মাধ্যমে দৃষ্টান্ত সংগ্রহ করা হয় এবং কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সংগৃহীত দৃষ্টান্ত থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।তেমনি দৃশ্যকল্প-১ এ রহিম, রাম, করিম ও শ্যামের মৃত্যু দেখে একটি সার্বিক সিদ্ধান্ত টানা হয়েছে যে, সকল মানুষ হয় মরণশীল। এই দৃষ্টান্তে মানুষের সাথে মরণশীলতার একটা কার্যকারণ সম্পর্ক স্থাপিত হয়েছে এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর বিশ্বাস রেখে সিদ্ধান্তটি টানা সম্ভব হয়েছে। তাই বলা যায়, উক্ত উদাহরণটি বৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কোন ধরনের আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর