ছক-১ ও ছক-২ এর মধ্যে কোনটি অধিকতর গ্রহণযোগ্য? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ছক-১ এর মাধ্যমে সাধু সাদৃশ্যানুমান এবং ছক-২ এর মাধ্যমে অসাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। এদের মধ্যে ছক-১ সাধু সাদৃশ্যানুমান অধিকতর গ্রহণযোগ্য। উদ্দীপকের ছক-১ এ মানুষ ও বানরের মধ্যে কয়েকটি বিষয়ে মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই ছক-১ একটি সাধু সাদৃশ্যানুমান। অপরদিকে ছক-২ এ সাব্বির এবং রাকিবের মধ্যে কয়েকটি অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্য লক্ষ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। অর্থাৎ ছক-২ এ সাব্বির ও রাকিব দুজনের সুদর্শন, লুম্বা ও ফর্সা। সাব্বির মেধাবী। সুতরাং রাকিবও মেধাবী। তাদের মধ্যে যে সাদৃশ্য সেগুলো পুরুত্বহীন ও অমৌলিক। তাই সিদ্ধান্তটি নিশ্চিত নয়। সুতরাং ছক-২ এ অসাধু সাদৃশ্যানুমান নির্দেশ করেছে। সাধুও অসাধু সাদৃশ্যানুমানের মধ্যে সাধু সাদৃশ্যানুমান অধিকতর গ্রহণযোগ্য। কারণ- ১. সাধু সাদৃশ্যানুমানে কার্যকারণ সম্পর্কের ওপর বেশি গুরুত্বারোপ করে। অসাধু সাদৃশ্যানুমানে কার্যকারণের ওপর গুরুত্বারোপ করে না। ২. সাধু সাদৃশ্যানুমানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাদৃশ্য বিবেচনা করা হয়। অসাধু সাদৃশ্যানুমানে গুরুত্বহীন সাদৃশ্য বিবেচনা করে। ৩. সাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত নিশ্চিত হয়। কিন্তু অসাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত ভ্রান্ত ও অনিশ্চিত হয়। ৪. সাধু সাদৃশ্যানুমানের নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। তাই এটি একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। অসাধু সাদৃশ্যানুমানের অনিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। তাই এটি বিজ্ঞানসম্মত নয়। ৫. সাধু সাদৃশ্যানুমানে মৌলিক সাদৃশ্য বিবেচনা করে। অসাধু সাদৃশ্যানুমানে অমৌলিক সাদৃশ্য বিবেচনা করে। সুতরাং আলোচনা ও বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, ছক-২ এর থেকে ছক-১ অধিকতর গ্রহণযোগ্য।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-১ ও ছক-২ এর মধ্যে কোনটি অধিকতর গ্রহণযোগ্য? বিশ্লেষণ কর।
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর