রত্নার সিদ্ধান্ত গ্রহণে কোন ধরনের অপ্রকৃত আরোহ প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।।
উত্তর: উদ্দীপকের রত্নার সিদ্ধান্ত গ্রহণে অপ্রকৃত আরোহের প্রকারভেদ পূর্ণাঙ্গ আরোহ প্রকাশিত হয়েছে। কারণ রত্না মেলার প্রতিটি, দোকান প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নিয়েছে। যে আরোহ অনুমানে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহাত্মক লক্ষ বিদ্যমান থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে। অপ্রকৃত আরোহের একটি শ্রেণিবিভাগ হলো পূর্ণাঙ্গ আরোহ। এ প্রকার আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণের কোনো সম্ভাবনা থাকে না। অর্থাৎ পূর্ণাঙ্গ আরোহে অজানা কোনো বিষয়ের ওপর অনুমান করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় না। যেসব দৃষ্টান্তের ওপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তার সবই জানা থেকে। আর সব দৃষ্টান্ত জেনে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে একে পূর্ণাঙ্গ আরোহ বলে। তাই বলা যায়, আরোহ অনুমানে কোনো বিষয়ের সবগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। উদ্দীপকের রত্নাও মেলার প্রতিটি দোকান প্রত্যক্ষ করে দেখে সবগুলোই পাখির দোকান। তাই সে সিদ্ধান্ত নিল, তারা পাখির মেলায় এসেছে। এখানে মেলার প্রতিটি দোকানই প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নেওয়ার কারণে রত্নার সিদ্ধান্তে অপ্রকৃত আরোহের প্রকারভেদ পূর্ণাঙ্গ আরোহ প্রকাশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
রত্নার সিদ্ধান্ত গ্রহণে কোন ধরনের অপ্রকৃত আরোহ প্রকাশিত হয়েছে? ব্যা…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর