দৃশ্যকল্প-২-এ ইঙ্গিতকৃত আরোহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২-এ সাধু সাদৃশ্যানুমান আরোহের প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যা করা হলো-সাদৃশ্যানুমান দুই প্রকার যথা- ১. সাধু সাদৃশ্যানুমান ও ২. অসাধু সাদৃশ্যানুমান। এদের মধ্যে সাধু সাদৃশ্যানুমান হলো- যে সাদৃশ্যানুমানে কয়েকটি গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। সাধু সাদৃশ্যানুমানে দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্যের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় হওয়ায় সেগুলোর সাথে সিদ্ধান্তের একটি কার্য-কারণ সম্পর্ক থাকার উজ্জ্বল সম্ভাবনা থাকে এবং সিদ্ধান্তের সম্ভাব্যতার মাত্রা অনেক বেড়ে যায়। এবং এই অনুমানে সিদ্ধান্ত স্থাপনের ক্ষেত্রে সাদৃশ্যের বিষয়গুলো খুবই প্রাসঙ্গিক হয়।উদ্দীপকে ঢাকার কার্জন হল ও রাজশাহী কলেজের সাদৃশ্যের বিষয়গুলো হলো- স্থাপত্যশৈলি, গঠনপ্রকৃতি এবং উপাদান। এই সাদৃশ্যের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ও আবশ্যক যার ওপর নির্ভর করেই কার্জন হল ও রাজশাহী কলেজের তৈরির সময়টা ব্রিটিশ আমলের বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২-এ ইঙ্গিতকৃত আরোহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর