শেয়ারFacebookWhatsApp

রুমীর বক্তব্য কোন ধরনের প্রকৃত আরোহকে নির্দেশ করে? পাঠ্যবইয়ের আলোকে রত্না ও বুমীর বক্তব্যের সাদৃশ্য দেখাও।

উত্তর: উদ্দীপকে রুমির বক্তব্যে প্রকৃত আরোহের প্রকারভেদ অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। পাঠ্যবইয়ের আলোকে রত্না ও রুমির বক্তব্য অর্থাৎ পূর্ণাঙ্গ আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে সাদৃশ্য দেখানো হলো- উদ্দীপকে রত্নার বক্তব্যে পূর্ণাঙ্গ আরোহ নির্দেশ করে আর রুমির বক্তব্যে অবৈজ্ঞানিক আরোহ নির্দেশ করে। যে অনুমানে কয়েকটি বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমান দুই প্রকার। যথা- প্রকৃত আরোহ ও অপ্রকৃত আরোহ। যে আরোহ অনুমানে আরোহমূলক লক্ষ বিদ্যমান তাকে প্রকৃত আরোহ বলে। আর যে আরোহ অনুমানে আরোহমূলক লক্ষ বিদ্যমান থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে। উদ্দীপকের রত্নার বক্তব্যে পূর্ণাঙ্গ আরোহের ইঙ্গিত রয়েছে, যা অপ্রকৃত আরোহের একটি প্রকারভেদ। যে আরোহ অনুমানে কোনো সামান্য যুক্তিবাক্যের প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করে তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। অপরদিকে রুমির বক্তব্যে অবৈজ্ঞানিক আরোহের ইঙ্গিত রয়েছে। কেননা রুমি কিছু সংখ্যক পাখি আকাশে উড়তে দেখে বিশ্বাস করে নেয় যে, সকল পাখি আকাশে উড়ে। আমরা জানি, কোনো কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর না করে শুধু অবাধ অভিজ্ঞতার ওপর নির্ভর করে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা যে আরোহ অনুমান তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে সাদৃশ্য- ১. পূর্ণাঙ্গ আরোহে কার্যকারণ সম্পর্কের কোনো স্থান নেই, তেমনি অবৈজ্ঞানিক আরোহ ও কার্যকারণ সম্পর্কে বিশ্বাসী নয়। ২. পূর্ণাঙ্গ আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহ উভয়ই সিদ্ধান্ত হিসেবে একটি সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। ৩. পূর্ণাঙ্গ আরোহ বাস্তবে নিরীক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। একইভাবে অবৈজ্ঞানিক আরোহও নিরীক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। ৪. পূর্ণাঙ্গ আরোহ বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করে। তেমনি অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রেও বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত অনুমান করে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে রত্নার বক্তব্যে পূর্ণাঙ্গ আরোহ আর রুমির বক্তব্যে অবৈজ্ঞানিক আরোহ নির্দেশ করে। এই দুই রকমের আরোহের মধ্যে সাদৃশ্য থাকলেও তাদের মধ্যে বৈসাদৃশ্যও লক্ষ করা যায়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

রুমীর বক্তব্য কোন ধরনের প্রকৃত আরোহকে নির্দেশ করে? পাঠ্যবইয়ের আলোকে…

উদ্দীপক

রত্না ছোট বোন বুমীকে নিয়ে মেলায় গেল। রত্না মেলার প্রতিটি দোকান প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নিল তারা পাখির মেলায় এসেছে। রুমীর বিশ্বাস, টিয়া পাখি, ময়না পাখি, দোয়েল পাখি যেহেতু আকাশে উড়ে। সুতরাং সকল পাখি আকাশে উড়ে।

Mymensingh · 2024

উত্তর

যে আরোহ অনুমানে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহাত্মক লক্ষ উপস্থিত থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে।

উত্তর

অবৈজ্ঞানিক আরোহের দুটি বৈশিষ্ট্য হলো- ১. অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয়। ২. অবৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে; কিন্তু কার্যকারণ সম্পর্কের ওপর নির্ভর করে না।'

উত্তর

উদ্দীপকের রত্নার সিদ্ধান্ত গ্রহণে অপ্রকৃত আরোহের প্রকারভেদ পূর্ণাঙ্গ আরোহ প্রকাশিত হয়েছে। কারণ রত্না মেলার প্রতিটি, দোকান প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নিয়েছে। যে আরোহ অনুমানে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহাত্মক লক্ষ বিদ্যমান থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে। অপ্রকৃত আরোহের একটি শ্রেণিবিভাগ হলো পূর্ণাঙ্গ আরোহ। এ প্রকার আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণের কোনো সম্ভাবনা থাকে না। অর্থাৎ পূর্ণাঙ্গ আরোহে অজানা কোনো বিষয়ের ওপর অনুমান করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় না। যেসব দৃষ্টান্তের ওপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তার সবই জানা থেকে। আর সব দৃষ্টান্ত জেনে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে একে পূর্ণাঙ্গ আরোহ বলে। তাই বলা যায়, আরোহ অনুমানে কোনো বিষয়ের সবগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। উদ্দীপকের রত্নাও মেলার প্রতিটি দোকান প্রত্যক্ষ করে দেখে সবগুলোই পাখির দোকান। তাই সে সিদ্ধান্ত নিল, তারা পাখির মেলায় এসেছে। এখানে মেলার প্রতিটি দোকানই প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নেওয়ার কারণে রত্নার সিদ্ধান্তে অপ্রকৃত আরোহের প্রকারভেদ পূর্ণাঙ্গ আরোহ প্রকাশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে রুমির বক্তব্যে প্রকৃত আরোহের প্রকারভেদ অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। পাঠ্যবইয়ের আলোকে রত্না ও রুমির বক্তব্য অর্থাৎ পূর্ণাঙ্গ আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে সাদৃশ্য দেখানো হলো- উদ্দীপকে রত্নার বক্তব্যে পূর্ণাঙ্গ আরোহ নির্দেশ করে আর রুমির বক্তব্যে অবৈজ্ঞানিক আরোহ নির্দেশ করে। যে অনুমানে কয়েকটি বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমান দুই প্রকার। যথা- প্রকৃত আরোহ ও অপ্রকৃত আরোহ। যে আরোহ অনুমানে আরোহমূলক লক্ষ বিদ্যমান তাকে প্রকৃত আরোহ বলে। আর যে আরোহ অনুমানে আরোহমূলক লক্ষ বিদ্যমান থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে। উদ্দীপকের রত্নার বক্তব্যে পূর্ণাঙ্গ আরোহের ইঙ্গিত রয়েছে, যা অপ্রকৃত আরোহের একটি প্রকারভেদ। যে আরোহ অনুমানে কোনো সামান্য যুক্তিবাক্যের প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করে তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। অপরদিকে রুমির বক্তব্যে অবৈজ্ঞানিক আরোহের ইঙ্গিত রয়েছে। কেননা রুমি কিছু সংখ্যক পাখি আকাশে উড়তে দেখে বিশ্বাস করে নেয় যে, সকল পাখি আকাশে উড়ে। আমরা জানি, কোনো কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর না করে শুধু অবাধ অভিজ্ঞতার ওপর নির্ভর করে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা যে আরোহ অনুমান তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে সাদৃশ্য- ১. পূর্ণাঙ্গ আরোহে কার্যকারণ সম্পর্কের কোনো স্থান নেই, তেমনি অবৈজ্ঞানিক আরোহ ও কার্যকারণ সম্পর্কে বিশ্বাসী নয়। ২. পূর্ণাঙ্গ আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহ উভয়ই সিদ্ধান্ত হিসেবে একটি সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। ৩. পূর্ণাঙ্গ আরোহ বাস্তবে নিরীক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। একইভাবে অবৈজ্ঞানিক আরোহও নিরীক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। ৪. পূর্ণাঙ্গ আরোহ বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করে। তেমনি অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রেও বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত অনুমান করে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে রত্নার বক্তব্যে পূর্ণাঙ্গ আরোহ আর রুমির বক্তব্যে অবৈজ্ঞানিক আরোহ নির্দেশ করে। এই দুই রকমের আরোহের মধ্যে সাদৃশ্য থাকলেও তাদের মধ্যে বৈসাদৃশ্যও লক্ষ করা যায়।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।