দৃশ্যপট-১ ও দৃশ্যপট-২-এর মধ্যে আরোহগত সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যপট-১ বৈজ্ঞানিক আরোহ এবং দৃশ্যপট-২-এ অবৈজ্ঞানিক আরোহের পরিচয় পাওয়া যায়। এ বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহে মধ্যে যে সম্পর্ক তা নিচে বিশ্লেষণ করা হলো-১. বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক উভয় প্রকার আরোহ প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। এ উভয় প্রকার আরোহই সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। অর্থাৎ, এদের সিদ্ধান্তটি হয় সার্বিক বাক্য এবং বাক্যের বিধেয় উদ্দেশ্য সম্পর্কে নতুন তথ্য প্রদান করে।২. বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক উভয় প্রকার আরোহে আরোহাত্মক উল্লম্ফন বা আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে। এ আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে উভয় প্রকার আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। অর্থাৎ, বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।৩. অবৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভরশীল। আবার বৈজ্ঞানিক আরোহও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর অনেকাংশে নির্ভর করে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর ভিত্তি করেই উভয় প্রকার আরোহে কিছু থেকে সকলে গমন করা সম্ভব হয়।৪. বৈজ্ঞানিক আরোহে ঘটনার পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অবৈজ্ঞানিক আরোহে ও ঘটনার পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ, উভয় প্রকার আরোহের ক্ষেত্রে ঘটে যাওয়া বাস্তব ঘটনাসমূহ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ৫. অবৈজ্ঞানিক আরোহ বৈজ্ঞানিক আরোহের দিকে অগ্রসর হওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে কাজ করে। অর্থাৎ, অবৈজ্ঞানিক আরোহই আমাদেরকে বৈজ্ঞানিক আরোহের দিকে ঠেলে দেয়। অবৈজ্ঞানিক আরোহ বৈজ্ঞানিক আরোহে পৌঁছাবার সোপান হিসেবে কাজ করে। তাই বলা যায়, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ পরস্পর সম্পর্কযুক্ত।তাই বলা যায়, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ উভয়ই প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। উভয় প্রকার আরোহই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে এবং উভয়ের মধ্যে আরোহাত্মক উল্লম্ফন বা আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে। তাই বলা যায়, এরা উভয়ে বিভিন্ন দিক দিয়ে সম্পর্কিত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ ও দৃশ্যপট-২-এর মধ্যে আরোহগত সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর