দৃশ্যপট-১-এ ইঙ্গিতকৃত আরোহের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১-এ অবৈজ্ঞানিক আরোহের ইঙ্গিত রয়েছে। নিচে অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-১. সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে: অবৈজ্ঞানিক আরোহ যে যুক্তিবাক্যটি সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠা করে তা একটি সার্বিক যুক্তিবাক্য, কোনো বিশেষ যুক্তিবাক্য নয়। যেমন- 'সকল বক হয় সাদা' এ বাক্যটি কোনো বিশেষ বাক্য নয়, এটি একটি সার্বিক যুক্তিবাক্য।২. সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে: অবৈজ্ঞানিক আরোহ যে সার্বিক সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করে তা একটি সংশ্লেষক যুক্তিবাক্য, বিশ্লেষক যুক্তিবাক্য নয়। সংশ্লেষক বাক্য হলো সেই বাক্য যে বাক্যের বিধেয়, পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য প্রমাণ করে, কেবল উদ্দেশ্য পদকে ভিন্নভাবে ব্যক্ত করে না। আর অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে।৩. জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ সম্পন্ন হয়: অবৈজ্ঞানিক আরোহে আরোহাত্মক উল্লম্ফন বা আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে। যার মাধ্যমে জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ সম্পন্ন হয়। অর্থাৎ, এখানে কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় এবং তার ওপর ভিত্তি করে সকল দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।৪. প্রত্যক্ষণের মাধ্যমে দৃষ্টান্ত সংগ্রহ করা হয়: অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের জন্য দৃষ্টান্ত প্রত্যক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হয়। অর্থাৎ, বাস্তব ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে এখানে সিদ্ধান্ত গঠন করা হয়।৫. কার্যকারণ সম্পর্ক অনুপস্থিত: অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক অনুপস্থিত থাকে। এখানে বক ও সাদা বর্ণের মাঝে কোনো কার্যকারণ সম্পর্ক আছে কিনা তা যাচাই করে দেখা হয় না। শুধু বিরোধী দৃষ্টান্তবিহীন অবাধ অভিজ্ঞতার মাধ্যমে এখানে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই কার্যকারণ সম্পর্ক এখানে অনুপস্থিত থাকে।৬. সিদ্ধান্ত সম্ভাব্য হয়: অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়, নিশ্চিত নয়। কেননা এ প্রকার আরোহ যেহেতু কার্যকারণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত নয়, তাই এটি নিশ্চয়তার দাবি করতে পারে না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১-এ ইঙ্গিতকৃত আরোহের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর