দৃশ্যপট-১-এ কোন আরোহ প্রতিফলিত হয়েছে?
উত্তর: দৃশ্যপট-১-এ বৈজ্ঞানিক আরোহ প্রতিফলিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে যে আরোহ অনুমান বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত প্রতিষ্ঠার সময় অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই এর সিদ্ধান্ত নিশ্চিত হয়। এ আরোহ অনুমান সত্য প্রতিষ্ঠার জন্য গৃহীত সিদ্ধান্তের মানের ওপর গুরুত্ব প্রদান করে। বৈজ্ঞানিক আরোহ অনুমান প্রক্রিয়ায় আরোহমূলক লম্ফ উপস্থিত। তাই এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে, সামান্য থেকে সার্বিক সিদ্ধান্তে উপনীত হয়। যার ফলে এখানে নতুন জ্ঞানের সন্ধান মিলে। এ আরোহে সিদ্ধান্তটি সবসময় সার্বিক বাক্য হয়, যা কার্যকারণ সম্পর্কের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। তেমনি উদ্দীপকের দৃশ্যপট-১-এ বৈজ্ঞানিক আরোহ প্রক্রিয়ার মতো একটি প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই বলা যায় এটি একটি বৈজ্ঞানিক আরোহ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১-এ কোন আরোহ প্রতিফলিত হয়েছে?
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর