দৃশ্যকল্প-১ এ মনিরের সিদ্ধান্ত কোন ধরনের আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এ মনিরের সিদ্ধান্তের মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে।প্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে একটি হলো বৈজ্ঞানিক আরোহ। এই প্রকার আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বিদ্যমান থাকে, আবার কার্যকারণ নিয়মও বিদ্যমান থাকে। তাই বলা যায়, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে - বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে যে আরোহের সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। তেমনি উদ্দীপকের মনির মানুষ, গরু, হরিণ, বানর ইত্যাদি বিশেষ বিশেষ প্রাণীর খাবার গ্রহণের বিষয়টি প্রত্যক্ষ করে 'সকল প্রাণী খাবার খায়' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছে। এখানে মনির প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেছে। মনিরের সিদ্ধান্তে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের অভিজ্ঞতা আছে। ঐ এছাড়া মনিরের সিদ্ধান্তটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। তাই বলা যায়, 'দৃশ্যকল্প- এ ১' এ মনিরের সিদ্ধান্তের মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ মনিরের সিদ্ধান্ত কোন ধরনের আরোহকে নির্দেশ করে? ব্যাখ্…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর