উদ্দীপকে কোন আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে অবৈজ্ঞানিক আরোহের প্রতিফলন ঘটেছে। এখানে যে উদাহরণটি দেওয়া হয়েছে সেটা অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য বহন করে। "কোনো কার্য-কারণ সম্পর্ক নির্ণয় শুধু একানুবর্তী ও অবাধ অভিজ্ঞতার ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার প্রক্রিয়াকে অবৈজ্ঞানিক আরোহ বলে।" এরূপ আরোহের মূল কথা হলো এ ধরনের ঘটনা সর্বদাই ঘটতে দেখেছি, এর বিপরীত বা ব্যতিক্রম দৃষ্টান্ত কখনো চোখে পড়েনি সুতরাং এ ধরনের ঘটনা সব ক্ষেত্রেই ঘটবে। অবৈজ্ঞানিক আরোহে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা অবাধ ও ব্যতিক্রমহীন বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে।উদ্দীপকে বলা হয়েছে, "আমি এ পর্যন্ত যত কাক দেখেছি, তার সবই কালো দেখেছি। এর বাইরে অন্য কোনো রঙের কাক দেখিনি। অতএব, সকল কাক হয় কালো।" এখানে কাক দেখার বিষয়টি ছিল তার বাস্তব অভিজ্ঞতা। এবং এই বাস্তব অভিজ্ঞতা ছিল একই রকম ও অবাধ। অর্থ্যাৎ সে এযাবৎ শুধু কালো রঙের কাকই দেখেছ এর ব্যতিক্রম কোনো দৃষ্টান্ত তার চোখে পড়েনি। অর্থাৎ অন্য রঙের কাক কখনো তার চোখে পড়েনি। এ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় 'সকল কাক হয় কালো' যা একটি সার্বিক যুক্তিবাক্য। তাহলে বুঝা যাচ্ছে, এটি একটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর