উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়ের মূল্য ও গুরুত্ব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত সাধু সাদৃশ্যানুমান বিষয়ের মূল্য ও গুরুত্ব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো-যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে মৌলিক, গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক, অন্তনির্হিত তাৎপর্যপূর্ণ ও অধিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমতি হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্যের বিষয়গুলো যদি খুবই গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় হয় তাহলে সিদ্ধান্তের সম্ভাব্যতার মাত্রা অনেক বেড়ে যায়। দুটি বিষয়ের সাদৃশ্যগুলো যত বেশি প্রাসঙ্গিক হবে তত বেশি সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত সিদ্ধান্তের একটা কার্য-কারণ সম্পর্ক থাকার সম্ভাবনা জেগে উঠবে। আমরা জানি, সাধু সাদৃশ্যানুমানে দুটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয়। এই অনুমানে সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত সিদ্ধান্তের একটা কার্য-কারণ সম্পর্ক থাকার সম্ভাবনা তৈরি হয়। দুটি বিষয়ের মধ্যে কার্য-কারণ সম্পর্ক আবিষ্কৃত হলে সিদ্ধান্ত সত্য হয়। এজন্যই বলা যায় সত্য আবিষ্কারে সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব অত্যন্ত বেশি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়ের মূল্য ও গুরুত্ব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্ল…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর