উদ্দীপকটি আরোহের কোন প্রকারকে প্রকাশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকটি আরোহের 'পূর্ণাঙ্গ আরোহ' কে প্রকাশ করেছে। প্রতিটি দৃষ্টান্ত পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হলেই সেটা পূর্ণাঙ্গ আরোহকে নির্দেশ করে। "যে অপ্রকৃত আরোহে প্রতিটা দৃষ্টান্ত পরীক্ষা করার পরে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বা পূর্ণ গণনামূলক আরোহ বলে।" পূর্ণাঙ্গ আরোহে একটি ক্ষুদ্র সমষ্টির অন্তর্গত প্রত্যেকটি দৃষ্টান্তকে পৃথক পৃথকভাবে পরীক্ষা করে যদি দেখা হয় যে, তাদের কোনো একটির ক্ষেত্রে কোনো একটি কথা সত্য তাহলে সবার ক্ষেত্রে সত্য হবে। পূর্ণাঙ্গ আরোহকে পূর্ণ গণনামূলক আরোহ বলা হয়, কারণ এখানে সবগুলো দৃষ্টান্তের গণনা শেষে সিদ্ধান্ত অনুমান করা হয়। এজন্যই পূর্ণাঙ্গ আরোহে সিদ্ধান্ত সবসময়ই সত্য হয়। উদ্দীপকে উল্লেখ আছে রুমি ঝুড়ির প্রতিটি আম পরীক্ষা করে দেখল যে, ঝুড়ির প্রতিটি আমই মিষ্টি। এরপর সে সিদ্ধান্ত নিল যে, 'ঝুড়ির সকল আমই হয় মিষ্টি।' এটি একটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত কেননা 1 এই অনুমানে প্রতিটি দৃষ্টান্ত পরীক্ষা করার পরে সকল দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকটি আরোহের কোন প্রকারকে প্রকাশ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর