তথ্য-১ ও তথ্য-২ প্রতিফলিত আরোহের পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'তথ্য-১' এর দ্বারা পূর্ণাঙ্গ আরোহ এবং 'তথ্য-২' দ্বারা বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে।নিচে এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো-অপ্রকৃত আরোহের প্রথম শ্রেণিবিভাগ হলো 'পূর্ণাঙ্গ' আরোহ এই প্রকার আরোহে প্রথমে কতকগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। তারপর ঐ দৃষ্টান্তগুলো সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই বলা যায়, যে অপ্রকৃত আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করার পর ঐ দৃষ্টান্তগুলো সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। উদ্দীপকের 'তথ্য-১'এ ১০ জন শিক্ষকের প্রত্যেককে পর্যবেক্ষণ করার পর তাদের সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'তথ্য-১' এর দ্বারা পূর্ণাঙ্গ আরোহ নির্দেশিত হয়েছে। পূর্ণাঙ্গ আরোহে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। আর এই প্রকার আরোহ সীমিত ক্ষেত্রে প্রয়োগ করা যায়। সাধারণভাবে প্রয়োগ করা যায় না। অপরপক্ষে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে যে আরোহে বিশেষ বিশেষ দৃষ্টান্তের প্রত্যক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। উদ্দীপকের 'তথ্য-২' এ এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া প্রভৃতি বিশেষ বিশেষ মহাদেশের মানুষের রক্ত লাল-এর অভিজ্ঞতার ভিত্তিতে প্রকৃতির নিয়ম ও কার্যকারণ নিয়মের আলোকে 'সকল মানুষের রক্ত হয় লাল' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'তথ্য-২' এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোেহ নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক আরোহে আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। এখানে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। আর কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে বিধায় বৈজ্ঞানিক আরোহের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-১ ও তথ্য-২ প্রতিফলিত আরোহের পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর