দৃশ্যপট-২-এ কোন অনুপপত্তি ঘটেছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'দৃশ্যপট-২' এ অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তি ঘটেছে। নিচে তা বিশ্লেষণ করা হলো-প্রকৃত আরোহের সর্বশেষ শ্রেণিবিভাগ হলো সাদৃশ্যানুমান এই প্রকার আরোহ অনুমান দুটি শ্রেণিতে বিভক্ত যার মধ্যে একটি হলো অসাধু সাদৃশ্যানুমান। এই প্রকার আরোহের সাদৃশ্যাগুলো অমৌলিক ও বাহ্যিক হয়ে থাকে। তাই বলা যায়, যে সাদৃশ্যানুমানে অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। অসাধু সাদৃশ্যানুমানে অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় এটি ত্রুটিপূর্ণ থাকে। অসাধু সাদৃশ্যানুমানের এই ত্রুটিকে অসাধুসাদৃশ্যমূলক অনুপপত্তি বলে। উদ্দীপকের 'দৃশ্যপট-২' এ দুটি বাড়ির মধ্যে কতিপয় অমৌলিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে 'একটি বাড়িতে একজন দার্শনিক থাকে বিধায় অন্যটিতেও একজন দার্শনিক থাকবেন এরূপ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'দৃশ্যপট-২' এর যুক্তিটিতে অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-২-এ কোন অনুপপত্তি ঘটেছে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর