শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে তথ্য-১-এ কোন আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের তথ্য-১ দ্বারা পূর্ণাঙ্গ আরোহের প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যা করা হলো-অপ্রকৃত আরোহের প্রকারভেদগুলোর মধ্যে প্রথমটি হলো পূর্ণাঙ্গ আরোহ। এই প্রকার আরোহে প্রথমে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করা হয়। এরপর সবগুলো দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই বলা যায়, যে অপ্রকৃত আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করার পর সবগুলো দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। উদ্দীপকের 'তথ্য-১' এ একটি সেমিনারে ১০ জন শিক্ষকের প্রত্যেককে পর্যবেক্ষণ করে পিএইচডি ডিগ্রিধারী বলে জানতে পারা গিয়েছে। এরপর ঐ সেমিনারে অংশগ্রহণকারী সকল শিক্ষক পিএইচডি ডিগ্রিধারী- এরূপ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'তথ্য-১' এর মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহ নির্দেশিত হয়েছে। পূর্ণাঙ্গ আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। তাই এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয় না। পূর্ণাঙ্গ আরোহ কেবল সীমিত সংখ্যক দৃষ্টান্তের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তবে পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়ে থাকে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে তথ্য-১-এ কোন আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

তথ্য-১: একটি সেমিনারে ১০ জন শিক্ষক অংশগ্রহণ করেছেন। আমি তাদের সাথে কথা বলে জানতে পারলাম, তাদের প্রত্যেকেই পিএইচডি ডিগ্রিধারী। অতএব ঐ সেমিনারে অংশগ্রহণকারী সকল শিক্ষক হলো পিএইচডি ডিগ্রিধারী।তথ্য-২: এশিয়ার মানুষের রক্ত হয় লাল। ইউরোপের মানুষের রক্ত হয় লাল। অস্ট্রেলিয়ার মানুষের রক্ত হয় লাল।সুতরাং সকল মানুষের রক্ত হয় লাল।

Barisal · 2023

উত্তর

যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে।

উত্তর

আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে কিছু থেকে সমগ্রে, বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়ে থাকে। যে বৈশিষ্ট্য বা যার ওপর ভিত্তি করে আরোহ অনুমানে বিশেষ থেকে সমগ্রে গমন করা হয় তাকে বলে আরোহাত্মক উল্লম্ফন। যেহেতু আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়, তাই আরোহের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে বেশি ব্যাপক হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকের তথ্য-১ দ্বারা পূর্ণাঙ্গ আরোহের প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যা করা হলো-অপ্রকৃত আরোহের প্রকারভেদগুলোর মধ্যে প্রথমটি হলো পূর্ণাঙ্গ আরোহ। এই প্রকার আরোহে প্রথমে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করা হয়। এরপর সবগুলো দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই বলা যায়, যে অপ্রকৃত আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করার পর সবগুলো দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। উদ্দীপকের 'তথ্য-১' এ একটি সেমিনারে ১০ জন শিক্ষকের প্রত্যেককে পর্যবেক্ষণ করে পিএইচডি ডিগ্রিধারী বলে জানতে পারা গিয়েছে। এরপর ঐ সেমিনারে অংশগ্রহণকারী সকল শিক্ষক পিএইচডি ডিগ্রিধারী- এরূপ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'তথ্য-১' এর মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহ নির্দেশিত হয়েছে। পূর্ণাঙ্গ আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। তাই এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয় না। পূর্ণাঙ্গ আরোহ কেবল সীমিত সংখ্যক দৃষ্টান্তের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তবে পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকের 'তথ্য-১' এর দ্বারা পূর্ণাঙ্গ আরোহ এবং 'তথ্য-২' দ্বারা বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে।নিচে এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো-অপ্রকৃত আরোহের প্রথম শ্রেণিবিভাগ হলো 'পূর্ণাঙ্গ' আরোহ এই প্রকার আরোহে প্রথমে কতকগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। তারপর ঐ দৃষ্টান্তগুলো সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই বলা যায়, যে অপ্রকৃত আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করার পর ঐ দৃষ্টান্তগুলো সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। উদ্দীপকের 'তথ্য-১'এ ১০ জন শিক্ষকের প্রত্যেককে পর্যবেক্ষণ করার পর তাদের সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'তথ্য-১' এর দ্বারা পূর্ণাঙ্গ আরোহ নির্দেশিত হয়েছে। পূর্ণাঙ্গ আরোহে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। আর এই প্রকার আরোহ সীমিত ক্ষেত্রে প্রয়োগ করা যায়। সাধারণভাবে প্রয়োগ করা যায় না। অপরপক্ষে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে যে আরোহে বিশেষ বিশেষ দৃষ্টান্তের প্রত্যক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। উদ্দীপকের 'তথ্য-২' এ এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া প্রভৃতি বিশেষ বিশেষ মহাদেশের মানুষের রক্ত লাল-এর অভিজ্ঞতার ভিত্তিতে প্রকৃতির নিয়ম ও কার্যকারণ নিয়মের আলোকে 'সকল মানুষের রক্ত হয় লাল' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'তথ্য-২' এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোেহ নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক আরোহে আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। এখানে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। আর কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে বিধায় বৈজ্ঞানিক আরোহের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।