ঘটনা-২ এর অনুমানটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: ঘটনা-২ এর মাধ্যমে, অসাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। নিচে অনুমানটির গুরুত্ব বিশ্লেষণ করা হলো-যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে অমৌলিক, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। ঘটনা-২ এ রনি এবং সোহাগের মধ্যে অমৌলিক, বাহ্যিক ও গুরুত্বহীন সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে জ্ঞাত বিষয়ের চেয়ে অজ্ঞাত ও বৈসাদৃশ্যমূলক বিষয় বেশি। এ কারণে অসাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত ভ্রান্ত হয়ে থাকে। অসাধু সাদৃশ্যানুমানের কোনো বৈজ্ঞানিক গুরুত্ব নেই। তাই অসাধু সাদৃশ্যানুমানের কোনো মূল্য বা গুরুত্ব নেই। তাছাড়া অসাধু সাদৃশ্যানুমানে জ্ঞাত বিষয়ের থেকে অজ্ঞাত ও বৈসাদৃশ্যমূলক বিষয়ের সংখ্যা বেশি থাকার কারণে এ অনুমানে গুরুত্বহীন ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই অসাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্তটি ভ্রান্ত হয় এবং অনুপপত্তি দোষে দুষ্ট থাকে। সুতরাং অসাধু সাদৃশ্যমান একটি গুরুত্বহীন ভ্রান্ত প্রক্রিয়া হিসেবে পরিচিত।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, ঘটনা-২ এ অনুমানটিতে রনি সোহাগের মতো দেখতে মিল হওয়ার কারণে রনি, সোহাগের মতো চিকিৎসক হবে এটি একটি ভ্রান্ত ও অমৌলিক ধারণা। যুক্তিবিদ্যার এ ধারণাকে অসাধু সাদৃশ্যমান হিসেবে গণ্য করা হয়, যা একটি গুরুত্বহীন ও ভ্রান্ত প্রক্রিয়া।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ঘটনা-২ এর অনুমানটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর