দৃষ্টান্ত-২ এর আরোহানুমানটি মূল্য এবং গুরুত্ব নির্ণয় কর।
উত্তর: দৃষ্টান্ত-২ এর আরোহানুমানটি একটি পূর্ণাঙ্গ আরোহ হিসেবে পরিলক্ষিত হয়েছে। কেননা এখানে পূর্ণাঙ্গ আরোহ প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্তে উপনীত হয়েছে। নিচে এর মূল্য এবং গুরুত্ব নির্ণয় করা হলো-দৃষ্টান্ত-২ এ বলা হয়েছে, বক্সে কেবলমাত্র ৫টি বলই ছিল। প্রতিটি বল পর্যবেক্ষণ করে দেখা গেল যে, প্রতিটি বল সবুজ রঙের। তারপর সিদ্ধান্ত নেওয়া হলো যে, বক্সের সবগুলো বল সবুজ। এক্ষেত্রে পূর্ণাঙ্গ আরোহের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। যুক্তিবিদ এরিস্টটল পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলে অভিহিত করেছেন। তার মতে, আকৃতিগত দিক থেকে এটিই একমাত্র প্রকৃত আরোহ। আবার পি.কে.রায় এরিস্টটলকে সমর্থন করে পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলেছেন। কিন্তু যুক্তিবিদ জেভন্স পূর্ণাঙ্গ আরোহের মূল্য ও গুরুত্বকে খুব বলিষ্ঠভাবে স্বীকার করেছেন। তার মতে, বাস্তব জীবনে পূর্ণাঙ্গ আরোহের প্রয়োজনীয়তা আছে। পূর্ণাঙ্গ আরোহ সাধারণ লোকের দৈনন্দিন জীবনে ও বিজ্ঞান সাধনার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ, ভূমিকা পালন করে থাকে। কেননা সাধারণ মানুষ অনেক অভিজ্ঞতার বিবরণ একটি বাক্যের মাধ্যমে প্রকাশ করে থাকে। বিজ্ঞানিগণও তাদের গবেষণার জন্য সকল বিষয় পর্যবেক্ষণ করেন এবং সংক্ষিপ্ত আকার একটি সিদ্ধান্ত উপস্থাপন করেন। তাই জেভন্সের মত হলো বিভিন্ন দিক দিয়ে এ প্রকার আরোহের মূল্য ও গুরুত্ব রয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এর আরোহানুমানটি মূল্য এবং গুরুত্ব নির্ণয় কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর