ঘটনা-১ এর আরোহানুমানটির বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর: ঘটনা-১ এর আরোহানুমানটি একটি সাধু সাদৃশ্যানুমান নির্দেশ করে।যে সাদৃশ্যানুমানে মৌলিক, প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। সাধু সাদৃশ্যানুমানের বৈশিষ্ট্যগুলো হলো-১. সাধু সাদৃশ্যানুমান একটি সার্বিক বাক্য প্রতিষ্ঠা করে।২. সাধু সাদৃশ্যানুমানে প্রাসঙ্গিক বিষয়সমূহের সাদৃশ্যের ভিত্তি হিসেবে ধরা হয় বলে এতে কার্যকারণ সম্পর্কের একটি ইঙ্গিত পাওয়া যায়।৩. সাধু সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে বেশি সাদৃশ্য বেশি সম্ভাব্য হয়ে উঠে।৪. সাধু সাদৃশ্যানুমানে প্রাসঙ্গিক সাদৃশ্যগুলো নিয়ে বিবেচনার মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়।৫. সাধু সাদৃশ্যানুমানে অনুমানের যে সিদ্ধান্ত নেওয়া হয় তা কেবল অধিক সম্ভাব্যই নয় বরং প্রায় নিশ্চিত হয়ে থাকে।৬. সাধু সাদৃশ্যানুমানে মৌলিক গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই এটি একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া।তাই বলা যায়, সাধু সাদৃশ্যানুমান একটি বৈজ্ঞানিক অনুমান। এর সাহায্যে গঠিত সিদ্ধান্ত অধিকাংশ ক্ষেত্রেই নিশ্চিত এবং প্রমাণ সাপেক্ষ। ঘটনা-১ এর আরোহানুমানটিও তাই সাধু সাদৃশ্যানুমান হিসেবে বিবেচিত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ঘটনা-১ এর আরোহানুমানটির বৈশিষ্ট্য বর্ণনা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর