উদ্দীপকে সোনা ও রূপার অনুমান কি একই প্রকৃতির? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সোনা ও রূপার অনুমান একই প্রকৃতির নয়। ব্যাখ্যা করা হলো-সাদৃশ্যানুমানের দুটি প্রকারভেদের একটি হলো অসাধু সাদৃশ্যানুমান। যে সাদৃশ্যানুমানে দুটি বিষয়ে অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। উদ্দীপকের সোনা মানুষ ও উদ্ভিদের মধ্যে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে 'মানুষের মতো গাছপালারও বুদ্ধি আছে' এরূপ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছে। তাই উদ্দীপকের সোনার অনুমান দ্বারা অসাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। অসাধু সাদৃশ্যানুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্যের তুলনায় সিদ্ধান্তে বেশি গুণ আরোপ করা। এই প্রকার সাদৃশ্যানুমান অনুপপত্তিযুক্ত থাকে। অপরপক্ষে, যে সাদৃশ্যানুমানে মৌলিক ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাধু সাদৃশ্যানুযান বলে। • উদ্দীপকের রূপা মানুষ ও উদ্ভিদের মধ্যে কতিপয় মৌলিক ও প্রাসঙ্গিক বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে মানুষের মতো উদ্ভিদেরও প্রাণ আছে এরূপ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছে। তাই রূপার অনুমান দ্বারা সাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। সাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত অধিক সম্ভাব্য, এমনকি সত্যও হতে পারে। আর সাধু সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের তুলনায় সিদ্ধান্তে বেশি গুণ আরোপ করা হয় না। এছাড়া সাধু সাদৃশ্যানুমানের ক্ষেত্রে অনুপপত্তির তেমন কোনো সম্ভাবনা থাকে না। তাই বলা যায় যে, সোনা ও রূপা উভয়ের অনুমান সাদৃশ্যানুমানের অন্তর্ভুক্ত হলেও দুটি ভিন্ন প্রকৃতির।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সোনা ও রূপার অনুমান কি একই প্রকৃতির? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর