শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ কোন ধরনের আরোেহ অনুমানের নির্দেশ করে?" ব্যাখ্যা কর।

উত্তর: দৃশ্যকল্প-১-এ অসাধু সাদৃশ্যানুমান নির্দেশ করে।ব্যাখ্যা করা হলো- সাদৃশ্যানুয়ানে সাদৃশ্য বা মিল দেখে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। সাদৃশ্যানুমানের দুটি প্রকারভেদ আছে, যার মধ্যে একটি হলো অসাধু সাদৃশ্যানুমান। এই প্রকার সাদৃশ্যানুমানের বিষয়গুলো অপ্রাসঙ্গিক হয়ে - থাকে। অর্থাৎ যে সাদৃশ্যানুমানে অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। এই প্রকার সাদৃশ্যানুমানে যেসব বিষয়ে সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় সেগুলো উদ্ভট ও হাস্যকর। দৃশ্যকল্প-১-এ দেখানো হয়েছে যে, মানুষের মতো মোবাইল ফোন কথা বলে, গান গায়, সংবাদ বহন করে। মানুষের জীবন আছে। সুতরাং মোবাইল ফোনেরও জীবন আছে। এখানে মানুষ ও মোবাইল ফোনের মধ্যে যেসব বিষয়ে সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে সেগুলো অমৌলিক, বাহ্যিক ও গুরুত্বহীন। এসব সাদৃশ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত সিদ্ধান্তও গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক। তাই দৃশ্যকল্প-১-এ সাদৃশ্যানুমানের প্রকারভেদ অসাধু সাদৃশ্যানুমান নির্দেশ করেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ কোন ধরনের আরোেহ অনুমানের নির্দেশ করে?" ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মানুষের মতো মোবাইল ফোন কথা বলে, গান গায়, সংবাদ বহন করে, মানুষের জীবন আছে, অতএব, মোবাইল ফোনেরও জীবন আছে।দৃশ্যকল্প-২: নবাব দেখতে তার ভাইয়ের মতো। তার ভাই একজন বিশিষ্ট অধ্যাপক, সুতরাং নবাবও একজন বিশিষ্ট অধ্যাপক।

Chittagong · 2023

উত্তর

অ-প্রকৃত আরোেহ তিন প্রকার।

উত্তর

যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য বা প্রাণ আরোহাত্মক উল্লম্ফন উপস্থিত থাকে তাকে প্রকৃত আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহ এমন একটি আরোহ যেখানে সীমিত সংখ্যক দৃষ্টান্তের প্রত্যেকটি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না তাই পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ নয়।

উত্তর

দৃশ্যকল্প-১-এ অসাধু সাদৃশ্যানুমান নির্দেশ করে।ব্যাখ্যা করা হলো- সাদৃশ্যানুয়ানে সাদৃশ্য বা মিল দেখে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। সাদৃশ্যানুমানের দুটি প্রকারভেদ আছে, যার মধ্যে একটি হলো অসাধু সাদৃশ্যানুমান। এই প্রকার সাদৃশ্যানুমানের বিষয়গুলো অপ্রাসঙ্গিক হয়ে - থাকে। অর্থাৎ যে সাদৃশ্যানুমানে অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। এই প্রকার সাদৃশ্যানুমানে যেসব বিষয়ে সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় সেগুলো উদ্ভট ও হাস্যকর। দৃশ্যকল্প-১-এ দেখানো হয়েছে যে, মানুষের মতো মোবাইল ফোন কথা বলে, গান গায়, সংবাদ বহন করে। মানুষের জীবন আছে। সুতরাং মোবাইল ফোনেরও জীবন আছে। এখানে মানুষ ও মোবাইল ফোনের মধ্যে যেসব বিষয়ে সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে সেগুলো অমৌলিক, বাহ্যিক ও গুরুত্বহীন। এসব সাদৃশ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত সিদ্ধান্তও গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক। তাই দৃশ্যকল্প-১-এ সাদৃশ্যানুমানের প্রকারভেদ অসাধু সাদৃশ্যানুমান নির্দেশ করেছে।

উত্তর

'দৃশ্যকল্প-১' এর মাধ্যমে অসাধু সাদৃশ্যানুমান এবং 'দৃশ্যকল্প-২' এর মাধ্যমে সাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। নিচে এদের মধ্যে তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো-যে সাদৃশ্যানুমানে অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। 'দৃশ্যকল্প-১' এ 'মানুষ' ও 'মোবাইল ফোন'-এর মধ্যে কতিপয় অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্য বিবেচনা করে মানুষের মতো মোবাইল ফোনেরও জীবন আছে এমন সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১' এর দ্বারা অসাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। অসাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত তেমন গুরুত্ব বহন করে না। এটি সত্য নয়, এমনকি সম্ভাব্যও নয়। এই প্রকার সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত প্রায়ই অনুপপত্তি দোষে দুষ্ট থাকে। অপরদিকে, যে সাদৃশ্যানুমানে মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। 'দৃশ্যকল্প-২' এর মাধ্যমে নবাব ও তার ভাইয়ের মধ্যে সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-২' এর মাধ্যমে সাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। সাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত নিশ্চিত নয়, সম্ভাব্য হয়ে থাকে। সাধু সাদৃশ্যানুমান একটি সহজতর প্রক্রিয়া। সাধারণ মানুষ দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই প্রকার সাদৃশ্যানুমান বেশি ব্যবহার করে থাকে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।