উদ্দীপকে সোনার অনুমান কোন প্রকার আরোহ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সোনার অনুমান দ্বারা সাদৃশ্যানুমানের প্রকারভেদ অসাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। ব্যাখ্যা করা হলো-অসাধু সাদৃশ্যানুমানে যেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় উদ্দীপকের সোনা সেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছে।প্রকৃত আরোহের সর্বশেষ শ্রেণিবিভাগ হলো সাদৃশ্যানুমান। এই প্রকার আরোহের দুটি শ্রেণিবিভাগ আছে যার মধ্যে একটি হলো অসাধু সাদৃশ্যানুমান। যে সাদৃশ্যানুমানে অমৌলিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। তেমনি উদ্দীপকের সোনা মানুষ ও উদ্ভিদের মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্যের ভিত্তিতে 'মানুষের বুদ্ধি আছে বিধায় গাছপালারও বুদ্ধি আছে' এমন সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছে। এখানে সোনা যে প্রক্রিয়া অনুসরণ করেছে সাধু সাদৃশ্যানুমানে একই প্রক্রিয়া অনুসরণ করা হয়। তাই সোনার অনুমান দ্বারা অসাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। অসাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত সত্য হবার কোনো সম্ভাবনা থাকে না। এই প্রকার সাদৃশ্যানুমান অনুপপত্তি যুক্ত থাকে। এখানে আশ্রয়বাক্যে আরোপিত গুণের তুলনায় সিদ্ধান্তে আরোপিত গুণ বেশি হয়। তাই অসাধু সাদৃশ্যানুমানকে একটি ভ্রান্ত প্রক্রিয়া হিসেবে অভিহিত করা যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সোনার অনুমান কোন প্রকার আরোহ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর