যুক্তি-২-এ প্রতিফলিত আরোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের যুক্তি-২ এর মাধ্যমে অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। আর অবৈজ্ঞানিক আরোহের প্রকৃতি পর্যালোচনা করলে এর বিভিন্ন রকম বৈশিষ্ট্য পাওয়া যায়।প্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে একটি হলো অবৈজ্ঞানিক আরোহ। এই প্রকার আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বিদ্যমান থাকলেও কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। তাই বলা যায়, কার্যকারণ সম্পর্ক ব্যতীত প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে বিশেষ বিশেষ অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় যে আরোহে তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। উদ্দীপকের 'যুক্তি-২' এ কালো রঙের কাকের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে 'সব কাক হয় কালো' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'যুক্তি-২' এর দ্বারা অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে'। অবৈজ্ঞানিক আরোহে আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। তাই এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। অবৈজ্ঞানিক আরোহের অনুকূল দৃষ্টান্তের অভিজ্ঞতা সিদ্ধান্তের ভিত্তি হিসেবে কাজ করে। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সংশ্লেষক বিধায় এটি নতুন তথ্য প্রদান করে। আর কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না বিধায় এই প্রকার আরোহের সিদ্ধান্ত নিশ্চিত নয়, সম্ভাব্য হয়ে থাকে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যুক্তি-২-এ প্রতিফলিত আরোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর