দৃশ্যপট-১-এ কোন ধরনের প্রকৃত আরোহের প্রতিফলন ঘটেছে?
উত্তর: 'দৃশ্যপট-১' এ প্রকৃত আরোহের শ্রেণিবিভাগ সাদৃশ্যানুমানের প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যা করা হলো-প্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে সর্বশেষ হলো সাদৃশ্যানুমান। এই প্রকার আরোহে প্রথমে দুটি বিষয়ে কতিপয় ক্ষেত্রে সাদৃশ্য বিবেচনা করা হয়। তারপর ঐ সাদৃশ্যের ভিত্তিতে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয়। তাই বলা যায়, যে প্রকৃত আরোহে দুটি বিষয়ে কতিপয় ক্ষেত্রে সাদৃশ্য বিবেচনা করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে। তেমনি উদ্দীপকের 'দৃশ্যপট-১' এ কমলালেবু ও মাল্টা এর মধ্যে কতিপয় ক্ষেত্রে সাদৃশ্য বিবেচনা করে তাদের মধ্যে নতুন বিষয়ে সাদৃশ্য অনুমান করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'দৃশ্যপট-১' দ্বারা সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। সাদৃশ্যানুমানে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। তাই এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। আর কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না বিধায় সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত নিশ্চিত নয়, সম্ভাব্য হয়ে থাকে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১-এ কোন ধরনের প্রকৃত আরোহের প্রতিফলন ঘটেছে?
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর