উদ্দীপকে বর্ণিত দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত অনুমানের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: 'দৃশ্যকল্প-১' এর মাধ্যমে অসাধু সাদৃশ্যানুমান এবং 'দৃশ্যকল্প-২' এর মাধ্যমে সাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। নিচে এদের মধ্যে তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো-যে সাদৃশ্যানুমানে অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। 'দৃশ্যকল্প-১' এ 'মানুষ' ও 'মোবাইল ফোন'-এর মধ্যে কতিপয় অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্য বিবেচনা করে মানুষের মতো মোবাইল ফোনেরও জীবন আছে এমন সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১' এর দ্বারা অসাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। অসাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত তেমন গুরুত্ব বহন করে না। এটি সত্য নয়, এমনকি সম্ভাব্যও নয়। এই প্রকার সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত প্রায়ই অনুপপত্তি দোষে দুষ্ট থাকে। অপরদিকে, যে সাদৃশ্যানুমানে মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। 'দৃশ্যকল্প-২' এর মাধ্যমে নবাব ও তার ভাইয়ের মধ্যে সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-২' এর মাধ্যমে সাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। সাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত নিশ্চিত নয়, সম্ভাব্য হয়ে থাকে। সাধু সাদৃশ্যানুমান একটি সহজতর প্রক্রিয়া। সাধারণ মানুষ দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই প্রকার সাদৃশ্যানুমান বেশি ব্যবহার করে থাকে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত অনুমানের তুলন…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর