উদ্দীপকের যুক্তি-১-এ কোন ধরনের আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'যুক্তি-১' এ বৈজ্ঞানিক আরোহের প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যা করা হলো-প্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে প্রথমটি হলো বৈজ্ঞানিক আরোহ। এই প্রকার আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম উভয়ই বিদ্যমান থাকে। তাই বলা যায়, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে।তেমনি উদ্দীপকের 'যুক্তি-১ এ রোকসানা, খলিল, পলাশ প্রভৃতি বিশেষ বিশেষ মানুষের মরণশীলতা প্রত্যক্ষ করে 'সকল মানুষ হয় মরণশীল' এ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের প্রত্যক্ষণ, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম বিদ্যমান রয়েছে। তাই 'যুক্তি- ১'-এর দ্বারা বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের সকল মৌলিক ও গুরুত্বপূর্ণ দিক বিদ্যমান থাকে। তই বলা যায় যে, উদ্দীপকের 'যুক্তি-১' এ বৈজ্ঞানিক আরোহের প্রতিফলন ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের যুক্তি-১-এ কোন ধরনের আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর