দৃষ্টান্ত-২ অনুমানের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: দৃষ্টান্ত-২ যে অনুমান নির্দেশ করেছে তা হলো সাধু আদৃশ্যমান। দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে যদি সাদৃশ্য লক্ষ করে অনুমান করা যায় যে, তাদের একটি কোনো বিশেষ গুণের অধিকারী হলে অপরটিও ঐ বিশেষ গুণের অধিকারী হবে, এরূফ অনুমানকে সাদৃশ্যানুমান বলে। প্রকৃত আরোহের সর্বশেষ শ্রেণিবিভাগ হলো সাদৃশ্যানুমান। এ প্রকার আরোহে দুটি বস্তুর মধ্যে কতকগুলো বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে ভিন্ন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয়। এ প্রকার আরোহে • আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে। যুক্তিবিদ ওয়েলটনের মতে, সাদৃশ্যানুমান হলো বিষয়বস্তুর সাদৃশ্যের ভিত্তিতে আরো অধিকতর সাদৃশ্যের অনুমান করা। যুক্তিবিদ বেইনের মতে, একটি স্বাতন্ত্র্য অনুমান প্রক্রিয়া হিসেবে সাদৃশ্যানুমানের ক্ষেত্র মনে করা হয় যে, 'দুটি বস্তুর মধ্যে কতকগুলো বিষয়ে সাদৃশ্য থাকলে অন্য কোনো ক্ষেত্রেও সাদৃশ্য তাকতে পারে।" যুক্তিবিদ কার্ভেথ রীডের মতে, “সাদৃশ্যমূলক অনুমান হলো অনুমানের উপাত্ত ও অনুমানের বিষয়বস্তুর অসম্পূর্ণ সাদৃশ্যের ওপর ভিত্তি করে যে সম্ভাব্য প্রমাণ উপস্থাপন করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে।" সাদৃশ্যানুমান দুই প্রকার একটি সাধু সাদৃশ্য অন্যটি অসাধু সাদৃশ্য। সাধু সাদৃশ্যানুমানে দুটি বিষয়ের মধ্যে কতকগুলো মৌলিক গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয়ে সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়। উদ্দীপকের দৃষ্টান্ত-২-এ দুটি গাছের মধ্যে কাণ্ড, পাতা, কুল ও ফলের। দিকে থেকে মিল থাকার কারণে গাছ দুটির মধ্যে একটি কুল গাছ তা অন্যটিও কুল গাছ। যা সাদৃশ্যানুমানে ইঙ্গিত বহন করে। কেননা দুটি গাছের মধ্যে মৌলিক, গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয়ে সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে' অনেক ক্ষেত্রে সত্য হয়। তাই এটি সাধু সাদৃশ্যানুমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ অনুমানের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর