উদ্দীপক-২-এ যে অনুপপত্তি ঘটেছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক-২-এ অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে। কেননা যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটে। নিচে তা বিশ্লেষণ করা হলো-উদ্দীপক-২-এ সেভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।অবৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়াই শুধু অভিজ্ঞতার ওপর নির্ভর করে সিদ্ধান্ত স্থাপন করা হয়। অর্থাৎ প্রাত্যহিক অভিজ্ঞতাই হচ্ছে এ অনুমানের ভিত্তি। ফলে এর সিদ্ধান্ত হয় সম্ভাবনামূলক। যথোপযুক্ত প্রমাণ এবং পর্যাপ্ত দৃষ্টান্ত নিরীক্ষণ ছাড়াই যদি এলোমেলোভাবে বা তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তির উদ্ভব হয়। তাছাড়া অবৈজ্ঞানিক আরোহে কেবল অনুকূল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় না। ফলে যেকোনো প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে সমগ্র সিদ্ধান্তটি মিথ্যা বা ভ্রান্ত হয়ে যায়। এ অবস্থায় সিদ্ধান্তটি অবৈধ হয় বা অনুপপত্তির সৃষ্টি হয়। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের এ অনুপপত্তিকে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি বলে।তেমনি উদ্দীপক-২-এ যেসব বক সাদা অথবা যে কয়টি বক দেখেছি সবগুলো সাদা দেখেছি এ অভিজ্ঞতার ভিত্তিতে সামগ্রিকভাবে সকল বক সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই যদি কখনো অন্য কোনো রঙের বক দেখা যায় তাহলে সিদ্ধান্তটি ভুল প্রমাণিত হয়ে যাবে। তাই বলা যায় যে, উদ্দীপক-২-এ যে অনুপপত্তি ঘটেছে তা অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক-২-এ যে অনুপপত্তি ঘটেছে তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর