দৃষ্টান্ত-১-এ নির্দেশিত অনুমানটি কোন প্রকার আরোহ? ব্যাখ্যা কর।
উত্তর: দৃষ্টান্ত-১-এ নির্দেশিত অনুমানটি একটি পূর্ণাঙ্গ আরোহ। কেননা নির্দেশিত অনুমানটি পূর্ণাঙ্গ আরোহের মতো সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে।ব্যাখ্যা করা হলো-যে আরোহ অনুমানে কোনো বিষয়ের সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহে আরোহাত্মক উল্লম্ফন না থাকার কারণে একে অপ্রকৃত আরোহ বা তথাকথিত আরোহ বলা হয়। পূর্ণাঙ্গ আরোহ প্রক্রিয়ায় সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে এখানে সীমিত দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা এ আরোহের ক্ষেত্রে একটি কার্যকর ব্যাপার হয়ে দাঁড়ায়। এ আরোহ প্রক্রিয়ায় জানা থেকে জানায় গমন করা হয় এখানে সকল দৃষ্টান্ত অবগত হয়ে সেই অবগত বিষয়টি আবার সিদ্ধান্ত হিসেবে স্থাপন করা হয়।উদ্দীপকের দৃষ্টান্ত-১-এ বুক সেলফের ২৫টি বই-এর এক একটি করে প্রতিটি বই দেখার পর সিদ্ধান্ত নেয়া হলো যে, বুক সেলফের সকল বই-ই অনার্স প্রথমবর্ষের নীতিবিদ্যার বই। অর্থাৎ এ ক্ষেত্রে সবগুলো দৃষ্টান্তের প্রত্যেকটি নিরীক্ষণ করার পর যে সার্বিক সিদ্ধান্ত নেয়া হয়েছে তা পূর্ণাঙ্গ আরোহকে নির্দেশ করেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১-এ নির্দেশিত অনুমানটি কোন প্রকার আরোহ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর