উদ্দীপকে নির্দেশিত আরোহ কি প্রকৃত আরোহ? বিশ্লেষণ করো।
উত্তর: না উদ্দীপকের নির্দেশিত পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ নয়।বিশ্লেষণ করা হলো-যে আরোহ অনুমানে প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহে প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করার পর সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বস্তুত আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফ বা জানা থেকে অজানায় যাওয়া। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। এ কারণে পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না ।পূর্ণাঙ্গ আরোহ সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে বলে এর সিদ্ধান্তকে যথার্থ অর্থে সার্বিক বলা যায় না। কারণ এর সিদ্ধান্ত কতকগুলো বিশেষ দৃষ্টান্তের সমষ্টি। যেমন— উদ্দীপকের শুভ সিলেটের সবগুলো পর্যটন এলাকা ঘুরে সিদ্ধান্ত নেয় যে, সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। প্রতিটি পর্যটন এলাকা যাচাই করে তাকে এরূপ সিদ্ধান্তে উপনীত হতে হয়েছে। এ কারণে তার সিদ্ধান্তটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত। শুভর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আরোহমূলক লম্ফ অনুপস্থিত রয়েছে। এ কারণে এটি প্রকৃত আরোহ নয়।তাই বলা যায় যে ,উদ্দীপকের নির্দেশিত আরোহ পূর্ণাঙ্গ আরোহ নয় এটি অপ্রকৃত আরোহ ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত আরোহ কি প্রকৃত আরোহ? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর