(A) চিহ্নিত স্থান কোন আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের (A) চিহ্নিত স্থান সাদৃশ্যানুমানকে নির্দেশ করে।ব্যাখ্যা করা হলো-দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ করে যদি অনুমান করা হয় যে, তারা একটি বিশেষ গুণের অধিকারী, তাহলে অন্যটিও ঐ গুণের অধিকারী হবে। এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। অর্থাৎ সাদৃশ্যের ভিত্তিতে সাদৃশ্যানুমানে দুটি বস্তু বা ঘটনার মধ্যে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে নতুন একটি বিষয়ের বৈশিষ্ট অনুমান করা হয়। এই অনুমান প্রক্রিয়া দুইভাবে সম্পন্ন হয়। যার একটি হয় মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্য বা মিল অনুসারে। যাকে বলে সাধু সাদৃশ্যানুমান। অন্যটি হয় অমৌলিক, গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে। যাকে বলে, অসাধু সাদৃশ্যানুমান। সাদৃশ্যানুমানের উভয় প্রকারভেদের দৃষ্টান্ত উদ্দীপকে লক্ষ করা যায়।উদ্দীপকের (A) চিহ্নিত স্থানে (B) ও (C) নামে দুটি দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে। যার একটি সাধু সাদৃশ্যানুমানের, অন্যটি হলো অসাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত। এ কারণে বলা যায়, (A) চিহ্নিত স্থান সাদৃশ্যানুমানকেই নির্দেশ করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
(A) চিহ্নিত স্থান কোন আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা করো ।
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর