উদ্দীপকের সঙ্গে পাঠ্যপুস্তকের কোন বিষয়টির মিল আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সঙ্গে পাঠ্যপুস্তকের পূর্ণাঙ্গ আরোহের মিল আছে।ব্যাখ্যা করা হলো-যে আরোহ অনুমানে প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা নিরীক্ষণ করে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন— একটি ঝুড়িতে দশটি পেয়ারা আছে। তাদের প্রতিটির স্বাদ গ্রহণ করে দেখা গেল যে, প্রতিটি পেয়ারাই মিষ্টি। তারপর সিদ্ধান্ত নেওয়া হলো যে, ঝুড়ির সব পেয়ারাই মিষ্টি। এক্ষেত্রে এ সামান্য যুক্তিবাক্যে উপনীত হওয়ার পদ্ধতিকে পূর্ণাঙ্গ আরোহ বলে ।তেমনি উদ্দীপকের ঘটনায় বলা হয়েছে, শুভ সিলেটের সবগুলো পর্যটন এলাকা ঘুরে সিদ্ধান্ত নিল যে, সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানে সে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে এরূপ সিদ্ধান্তে উপনীত হয়েছে। তাই বলা যায় এটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে পাঠ্যপুস্তকের কোন বিষয়টির মিল আছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর