দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২ এর দ্বারা নির্দেশিত আরোহের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দৃষ্টান্ত-১ এ বৈজ্ঞানিক আরোহ এবং দৃষ্টান্ত-২ এ অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। এ আরোেহ দুটির মধ্যে সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য আছে এবং পারস্পরিক নির্ভরশীলতা আছে। নিচে এদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো-বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানক আরোহ উভয়ই প্রকৃত আরোহ। এ উভয় প্রকার আরোহেই আরোহমূলক লম্ফ বর্তমান থাকে। এ উভয় প্রকার আরোহের সিদ্ধান্তই সার্বিক যুক্তিবাক্য। বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোেহ উভয়ই বাস্তব ঘটনা পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল। এবার কিছু বৈসাদৃশ্য দেখা যাক-বৈজ্ঞানিক আরোহ কার্য- কারণ ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে। কিন্তু অবৈজ্ঞানিক, আরোহ শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে। বৈজ্ঞানিক আরোহ একটি জটিল প্রক্রিয়া কেননা এখানে কার্য- কারণ সম্পর্ক নির্ণয়ের জন্য পরীক্ষণাত্মক পদ্ধতি অনুসরণ করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ সহজ-সরল প্রক্রিয়া। এখানে কোনো বিষয়ে অবাধ ও ব্যতিক্রমহীন অভিজ্ঞতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঘটনাবলির মধ্যে কার্য-কারণ সম্পর্ক নির্ণয়ের জন্য বৈজ্ঞানিক আরোহ যে অবৈজ্ঞানিক আরোহের ওপর নির্ভরশীল তেমনি এ উভয় প্রকার আরোহই সত্য উদ্ঘাটনে একে অপরের ওপর নির্ভরশীল।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২ এর দ্বারা নির্দেশিত আরোহের মধ্যে তুলনাম…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর