পাঠ্যবইয়ের আলোকে দৃষ্টান্ত-১ এবং ২ এর তুলনামূলক বিশ্লেষণ দেখাও।
উত্তর: দৃষ্টান্ত-১ এ বৈজ্ঞানিক আরোহ এবং দৃষ্টান্ত-২ এ পূর্ণাঙ্গ আরোহ নির্দেশ করা হয়েছে। পাঠ্যবইয়ের আলোকে দৃষ্টান্ত-১ এ বৈজ্ঞানিক আরোহ এবং দৃষ্টান্ত-২ এ পূর্ণাঙ্গ আরোহের তুলনামূলক বিশ্লেষণ নিচে দেওয়া হলো-সাদৃশ্য:১. পূর্ণাঙ্গ আরোহ বাস্তবে পর্যবেক্ষণ ও নিরীক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে চায়। তাই পূর্ণাঙ্গ আরোহ পর্যবেক্ষণ ও নিরীক্ষণভিত্তিক অনুমান। একইভাবে বৈজ্ঞানিক আরোহও বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। তাই বৈজ্ঞানিক আরোহও পর্যবেক্ষণ ও নিরীক্ষণভিত্তিক অনুমান।২ . পূর্ণাঙ্গ আরোহ সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে চায়। একইভাবে বৈজ্ঞানিক আরোহ আরোহাত্মক উল্লম্ফন, কার্যকারণ নিয়ম ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে চায়।৩. পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহ উভয়ই জ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পূর্ণাঙ্গ আরোহ সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত জ্ঞানের পথের সম্মান দেয়। আবার বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে নিশ্চিত জ্ঞানের পথের সম্মান দেয়।বৈসাদৃশ্য:১. পূর্ণাঙ্গ আরোহ এক প্রকার অপ্রকৃত আরোহ। অপ্রকৃত আরোহ হওয়ায় বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এ আরোহের মধ্যে বিদ্যমান থাকে না। এ কারণে পূর্ণাঙ্গ আরোহকে অপ্রকৃত আরোহ বলা হয়। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহ এক প্রকার প্রকৃত আরোহ। প্রকৃত আরোহ হওয়ার কারণে অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এ প্রকার আরোহের মধ্যে বিদ্যমান থাকে। এজন্য এ প্রকার আরোহকে যথার্থ আরোহ বলা হয়।২. পূর্ণাঙ্গ আরোহের ক্ষেত্রে কোনো বিষয়ের সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ, এখানে সিদ্ধান্ত স্থাপনের আগেই সিদ্ধান্ত সম্পর্কে জ্ঞাত হওয়া' যায়। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহ কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে এবং এদের ওপর ভিত্তি করে সকল দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। তাই বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সিদ্ধান্ত সম্পর্কে আগেই জ্ঞাত হওয়া যায় না।৩. পূর্ণাঙ্গ আরোহে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। এ আরোহাত্মক উল্লম্ফন না থাকার কারণে এ প্রকার আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে, বিশেষ থেকে সার্বিকে গমন করা হয় না। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। যার কারণে এ প্রকার আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে, বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়।তাই বলা যায়, বৈজ্ঞানিক ও পূর্ণাঙ্গ আরোহ দুটি দু প্রকার আরোহ। বৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহ বিধায় আরোহের সকল মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এ প্রকার আরোহের মাঝে বিদ্যমান থাকে। আর পূর্ণাঙ্গ আরোহ অপ্রকৃত আরোহ হওয়ার কারণে আরোহের অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই এর মধ্যে বিদ্যমান থাকে না। তাই কিছুদিক থেকে এদের মধ্যে সম্পর্ক থাকলেও বিভিন্ন দিক দিয়ে এদের মধ্যে পার্থক্য বিদ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
পাঠ্যবইয়ের আলোকে দৃষ্টান্ত-১ এবং ২ এর তুলনামূলক বিশ্লেষণ দেখাও।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর