দৃষ্টান্ত-২ এ সংঘটিত অনুপপত্তি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃষ্টান্ত-২ এ অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি সংঘটিত হয়েছে। দৃষ্টান্ত-২ একটি অবৈজ্ঞানিক আরোহের যুক্তি। কোনো কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠার ওপর গুরুত্ব না দিয়ে কম সংখ্যক দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপন করা হলে তাকে অবৈধ সার্বিকীকরণ অনুপত্তি বলে।দৃষ্টান্ত-২ এ বলা হয়েছে, আমি আজ পর্যন্ত যত লাল ফুল দেখেছি তার সবই গন্ধহীন। অতএব সকল লাল ফুল গন্ধহীন। এ যুক্তিতে খুব কম সংখ্যক দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সাধারণ সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে। কিন্তু যদি দৃষ্টান্তের সংখ্যা বাড়ানো যেত তাহলে হয়তো গন্ধযুক্ত লাল ফুলের সন্ধান মিলে যেত। আর বিরোধপূর্ণ গন্ধযুক্ত লাল ফুলের।অভিজ্ঞতা নিয়ে এরূপ সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা সম্ভব হতো না। তাছাড়া লাল রং ও গন্ধহীনতার মধ্যে কোনো কার্য-কারণ সম্পর্ক আছে কিনা সে বিষয়টিও এ যুক্তিতে বিবেচনা করা হয়নি। ফলে দৃষ্টান্ত-২ এর যুক্তিটিতে কোনো কার্য-কারণ সম্পর্ক প্রতিষ্ঠার ওপর গুরুত্ব না দিয়ে কম সংখ্যক দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপন করায় এতে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি সংঘটিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এ সংঘটিত অনুপপত্তি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর