উদ্দীপকে যুক্তি-১ এবং যুক্তি-২ এ নির্দেশিত অনুমান দুটির তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে যুক্তি-১ এ অসাধু সাদৃশ্যানুমান ও যুক্তি-২ এ সাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। নিচে অনুমান দুটির তুলনামূলক বিশ্লেষণ করা হলো- যে সাদৃশ্যানুমানে কয়েকটি গুরুত্বহীন ও অনাবশ্যক বিষয়ের সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। আর যে সাদৃশ্যানুমানে কয়েকটি গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত সিদ্ধান্তের কার্য-কারণ সম্পর্ক থাকার সম্ভাবনা কম থাকে। ফলে সিদ্ধান্ত সত্য হওয়ার সম্ভাবনাও কম থাকে। কিন্তু সাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত সিদ্ধান্তের কার্য-কারণ সম্পর্ক থাকার সম্ভাবনা বেশি থাকে। ফলে সিদ্ধান্ত সত্য হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের তুলনায় বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের সংখ্যা বেশি থাকে। কিন্তু সাধু সাদৃশ্যানুমানে বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের তুলনায় সাদৃশ্যের বিষয়গুলোর সংখ্যা বেশি থাকে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যুক্তি-১ এবং যুক্তি-২ এ নির্দেশিত অনুমান দুটির তুলনামূলক ব…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর