শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক-১-এ যে ধরনের আরোহ প্রকাশ পেয়েছে তার বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তর: উদ্দীপক-১-এ বৈজ্ঞানিক আরোহ প্রকাশ পেয়েছে। নিচে বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-১. বৈজ্ঞানিক আরোহ সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে: বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত হিসেবে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। যেমন- সকল মানুষ হয় মরণশীল- এ যুক্তিবাক্যটি একটি সার্বিক যুক্তিবাক্য। কেননা এ বাক্যে সকল মানুষ সম্পর্কে সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে। আবার এ বাক্যটি একটি সংশ্লেষক বাক্য।কেননা আমরা জানি, যে বাক্যের বিধেয় উদ্দেশ্য সম্পর্কে নতুন। তথ্য প্রদান করে তাকে সংশ্লেষক বাক্য বলে। যেহেতু সকল মানুষ হয় মরণশীল- বাক্যটিতে বিধেয় পদ উদ্দেশ্য সম্পর্কে নতুন তথ্য প্রদান করছে তাই এটি একটি সংশ্লেষক বাক্য।২. বৈজ্ঞানিক আরোহে আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে : বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের প্রাণ আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। এ আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে বৈজ্ঞানিক আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।৩. বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত: বৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। যে কোনো আবিষ্কার ও উদ্ভাবন এ কার্যকারণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত থাকে। বৈজ্ঞানিক আরোহের আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মাঝে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে।৪. বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভরশীল: প্রকৃতিতে একই কারণ একই কার্যের সৃষ্টি করে। আজ যে কারণে কামাল, আজমল, সামাদ ও জ্যাকব মৃত্যুবরণ করছে ঠিক একই কারণে ও একই অবস্থায় অন্যরাও মৃত্যুবরণ করবে। এ প্রকৃতির নিয়মানুর্তিতা নীতির ওপর ভিত্তি করে বৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়।৫. বৈজ্ঞানিক আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে: বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কার্যকারণ নিয়মের ওপর। নির্ভর করে বলে এটি নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। এ প্রকার আরোহে কোনো বিরুদ্ধ দৃষ্টান্তের সম্ভাবনা থাকে না। তাই এখানে কোনো প্রকার অনুপপত্তিও ঘটে না। এজন্য বৈজ্ঞানিক আরোহে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা সম্ভব হয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপক-১-এ যে ধরনের আরোহ প্রকাশ পেয়েছে তার বৈশিষ্ট্য উল্লেখ কর।

উদ্দীপক

উদ্দীপক-১ :অমিত হয় মরণশীল। জব্বার হয় মরণশীল। সুমন হয় মরণশীল। অতএব, সকল মানুষ হয় মরণশীল।উদ্দীপক-২: আমি এ যাবৎ যত বক দেখেছি তার প্রতিটিই সাদা। অতএব, সকল বক হয় সাদা।

Mymensingh · 2023

উত্তর

বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে 'সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠার প্রক্রিয়াকে আরোহ বলে।

উত্তর

অবৈজ্ঞানিক আরোহে প্রতিকূল দৃষ্টান্তবিহীন অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয় না বিধায় এই প্রকার আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়ে থাকে। সাধারণত মানুষ দৈনন্দিন জীবনে এই প্রকার আরোহ বেশি ব্যবহার করে থাকে। তাই অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয়।

উত্তর

উদ্দীপক-১-এ বৈজ্ঞানিক আরোহ প্রকাশ পেয়েছে। নিচে বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-১. বৈজ্ঞানিক আরোহ সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে: বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত হিসেবে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। যেমন- সকল মানুষ হয় মরণশীল- এ যুক্তিবাক্যটি একটি সার্বিক যুক্তিবাক্য। কেননা এ বাক্যে সকল মানুষ সম্পর্কে সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে। আবার এ বাক্যটি একটি সংশ্লেষক বাক্য।কেননা আমরা জানি, যে বাক্যের বিধেয় উদ্দেশ্য সম্পর্কে নতুন। তথ্য প্রদান করে তাকে সংশ্লেষক বাক্য বলে। যেহেতু সকল মানুষ হয় মরণশীল- বাক্যটিতে বিধেয় পদ উদ্দেশ্য সম্পর্কে নতুন তথ্য প্রদান করছে তাই এটি একটি সংশ্লেষক বাক্য।২. বৈজ্ঞানিক আরোহে আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে : বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের প্রাণ আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। এ আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে বৈজ্ঞানিক আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।৩. বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত: বৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। যে কোনো আবিষ্কার ও উদ্ভাবন এ কার্যকারণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত থাকে। বৈজ্ঞানিক আরোহের আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মাঝে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে।৪. বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভরশীল: প্রকৃতিতে একই কারণ একই কার্যের সৃষ্টি করে। আজ যে কারণে কামাল, আজমল, সামাদ ও জ্যাকব মৃত্যুবরণ করছে ঠিক একই কারণে ও একই অবস্থায় অন্যরাও মৃত্যুবরণ করবে। এ প্রকৃতির নিয়মানুর্তিতা নীতির ওপর ভিত্তি করে বৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়।৫. বৈজ্ঞানিক আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে: বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কার্যকারণ নিয়মের ওপর। নির্ভর করে বলে এটি নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। এ প্রকার আরোহে কোনো বিরুদ্ধ দৃষ্টান্তের সম্ভাবনা থাকে না। তাই এখানে কোনো প্রকার অনুপপত্তিও ঘটে না। এজন্য বৈজ্ঞানিক আরোহে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা সম্ভব হয়।

উত্তর

উদ্দীপক-২-এ অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে। কেননা যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটে। নিচে তা বিশ্লেষণ করা হলো-উদ্দীপক-২-এ সেভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।অবৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়াই শুধু অভিজ্ঞতার ওপর নির্ভর করে সিদ্ধান্ত স্থাপন করা হয়। অর্থাৎ প্রাত্যহিক অভিজ্ঞতাই হচ্ছে এ অনুমানের ভিত্তি। ফলে এর সিদ্ধান্ত হয় সম্ভাবনামূলক। যথোপযুক্ত প্রমাণ এবং পর্যাপ্ত দৃষ্টান্ত নিরীক্ষণ ছাড়াই যদি এলোমেলোভাবে বা তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তির উদ্ভব হয়। তাছাড়া অবৈজ্ঞানিক আরোহে কেবল অনুকূল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় না। ফলে যেকোনো প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে সমগ্র সিদ্ধান্তটি মিথ্যা বা ভ্রান্ত হয়ে যায়। এ অবস্থায় সিদ্ধান্তটি অবৈধ হয় বা অনুপপত্তির সৃষ্টি হয়। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের এ অনুপপত্তিকে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি বলে।তেমনি উদ্দীপক-২-এ যেসব বক সাদা অথবা যে কয়টি বক দেখেছি সবগুলো সাদা দেখেছি এ অভিজ্ঞতার ভিত্তিতে সামগ্রিকভাবে সকল বক সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই যদি কখনো অন্য কোনো রঙের বক দেখা যায় তাহলে সিদ্ধান্তটি ভুল প্রমাণিত হয়ে যাবে। তাই বলা যায় যে, উদ্দীপক-২-এ যে অনুপপত্তি ঘটেছে তা অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।