যুক্তি-১ প্রকৃত আরোহের যে শ্রেণিকে নির্দেশ করে তার গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যুক্তি-১ প্রকৃত আরোহের 'সাদৃশ্যানুমান' শ্রেণিকে নির্দেশ করে। নিম্নে সাদৃশ্যানুমানের গুরুত্ব ব্যাখ্যা করা হলো-আমরা জানি, সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত সবসময়ই সম্ভাব্য। তবে এ সম্ভাব্যতার একটা মাত্রা আছে। দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্যের বিষয়গুলোর সংখ্যা যত বেশি হবে সিদ্ধান্তের সম্ভাবনার মাত্রা তত বেশি হবে। আবার সাদৃশ্যের বিষয়গুলোর গুরুত্ব যত বেশি হবে, সিদ্ধান্তের সম্ভাবনার মাত্রা তত বেশি হবে। সাদৃশ্যের বিষয়গুলো যত বেশি প্রাসঙ্গিক হবে সিদ্ধান্ত সত্য হওয়ার সম্ভাবনা তত বেশি হবে।।তাছাড়াও সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো গুরুত্বপূর্ণ ও আবশ্যিক হলে তাদের সাথে সিদ্ধান্তের একটা কার্য-কারণ সম্পর্ক থাকার সম্ভাবনা থাকে। ফলে সিদ্ধান্ত সত্য হওয়ার সম্ভাবনা বহুলাংশে বেড়ে যায়। আর যদি সাদৃশ্যানুমানের সিদ্ধান্তকে ভালোভাবে পরীক্ষা করার মাধ্যমে কার্য-কারণ সম্পর্ক খুঁজে পাওয়া যায় তাহলে সাদৃশ্যানুমান বৈজ্ঞানিক আরোহ পর্যায়ে উন্নীত হয় এবং সাদৃশ্যানুমান আরোহ অনুসন্ধানের পথ নির্দেশ করে। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সত্য আবিষ্কারে সাদৃশ্যানুমানের গুরুত্ব অনেক।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যুক্তি-১ প্রকৃত আরোহের যে শ্রেণিকে নির্দেশ করে তার গুরুত্ব ব্যাখ্যা…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর