চিত্রে উল্লেখিত (?) চিহ্নিত বিষয়টির সাথে বৈজ্ঞানিক আরোহের সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: চিত্রে উল্লেখিত (?) চিহ্নিত সাদৃশ্যানুমানের সাথে বৈজ্ঞানিক আরোহের সম্পর্ক বিশ্লেষণ করা হলো-সাদৃশ্যানুমান ও বৈজ্ঞানিক আরোহ উভয় আরোহকেই প্রকৃত আরোহ বলা হয়। পাশাপাশি উভয় অনুমানেই আরোহমূলক লম্ফ বা জানা সত্য থেকে অজানা সত্যে উপনীত হওয়া যায়। এরূপ সাদৃশ্য থাকলেও উভয়ের মধ্যে বিভিন্ন বৈসাদৃশ্য রয়েছে। কারণ, বৈজ্ঞানিক আরোহ হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতির ওপর ভিত্তি করে বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক দৃষ্টান্তে পৌঁছার একটি প্রক্রিয়া। এই অনুমান প্রক্রিয়ায় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর অধিক জোর দেওয়া হয়। অপরদিকে, যে অনুমান প্রক্রিয়ায় দুটি বস্তু বা ঘটনার মৌলিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে।সাদৃশ্যানুমানে কার্যকারণ সম্পর্কের কোনো ভিত্তি নেই। বৈজ্ঞানিক আরোহে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্তে গমন করা যায়। কিন্তু সাদৃশ্যানুমানে বিশেষ দৃষ্টান্ত থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বস্তুত বৈজ্ঞানিক আরোহ একটি সামগ্রিক বিষয়।তাই বলা যায়, বৈজ্ঞানিক আরোহ সর্বদা নিশ্চিত সিদ্ধান্ত প্রদান করে। কিন্তু সাদৃশ্যানুমানের ক্ষেত্রে অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তি ঘটে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
চিত্রে উল্লেখিত (?) চিহ্নিত বিষয়টির সাথে বৈজ্ঞানিক আরোহের সম্পর্ক ব…
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর