উদ্দীপকে উল্লেখিত আরোহ কি যথার্থ আরোেহ? তোমার মতের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত পূর্ণাঙ্গ আরোহ যথার্থ আরোহ নয়।আমার মতের স্বপক্ষে যুক্তি দেখানো হলো-পূর্ণাঙ্গ আরোহের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বস্তুত আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লক্ষের উপস্থিতি। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। এ কারণে পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না।তেমনি উদ্দীপকে বর্ণিত ঘটনায়, রাখী একটি নার্সারির প্রত্যেকটি গাছ যাচাই করে সিদ্ধান্ত নেয় যে নার্সারির সকল গাছই গোলাপ ফুলের গাছ। উদ্দীপকের এই ঘটনায় আরোহমূলক লম্ফ অনুপস্থিত রয়েছে। এ কারণে দৃষ্টান্তটি যথার্থ আরোহ নয়। পূর্ণাঙ্গ আরোহ সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে বলে এর সিদ্ধান্তকে যথার্থ অর্থে সার্বিক বলা যায় না। কারণ, এর সিদ্ধান্ত কতগুলো বিশেষ দৃষ্টান্তের সমষ্টি। এখানে জানা থেকে অজানায় যাওয়া হয় না বরং জানা বিষয়ের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত পূর্ণাঙ্গ আরোহ যথার্থ আরোহ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত আরোহ কি যথার্থ আরোেহ? তোমার মতের সপক্ষে যুক্তি দে…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর